সূরাঃ বাকারাহ ২ ১৯৯ পারাঃ ১ সহীহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক নবীকে (আঃ) এমন মু'জিযা দেয়া হয়েছিল যা দেখে মানুষ তাদের উপর ঈমান এনেছিল, কিন্তু আমার ম'জিযা আল্লাহর ওয়াহী অর্থাৎ পবিত্র কুরআন । কাজেই আমি আশা করি যে, কিয়ামতের দিন অন্যান্য নবীদের (আঃ) অপেক্ষা আমার অনুসারী বেশী হবে।” কেননা, অন্যান্য নবীদের (আঃ) মু'জিযা তাদের সঙ্গেই বিদায় নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ (সঃ)-এর এই মু'জিয়া কিয়ামত পর্যন্ত বাকী থাকবে । জনগণ ওটা দেখতে থাকবে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হতে. থাকবে । রাসূলুল্লাহ (সঃ)-এর এ ফরমানঃ “আমার মু'জিযা ওয়াহী যা আমাকে দেয়া হয়েছে" এর ভাবার্থ এই যে, এই কুরআনকে তার জন্যেই বিশিষ্ট করা হয়েছে এবং এটা একমাত্র তাকেই দেয়া হয়েছে যা প্রতিযোগিতায় ও প্রতিদ্বন্দিতায় সারা দুনিয়াকে হার মানিয়ে দিয়েছে। পক্ষান্তরে অন্যান্য আসমানী কিতাব অধিকাংশ আলেমের মতে এই বিশেষণ হতে শূন্য রয়েছে। রাসূলুল্লাহ (সঃ)-এর নবৃওয়াতের সত্যতার উপর এবং ইসললাম ধর্মের সত্যতার উপর এই মু'জিযা ছাড়াও আরও এত দলীল আছে যে, তা গুণে শেষ করা যায় না। আল্লাহর জন্যেই সমুদয় প্রশংসা। কোন কোন ইসলামী দর্শন বেতা কুরআন কারীমের মু'জিয়া হওয়াকে .এমন পন্থায় বর্ণনা করেছেন যে, তা আহ্লে সুন্নাত ওয়াল জামাআত. এবং মুতাযিলার কথারই অন্তর্ভুক্ত । তারা বলেন যে, হয়তো বা কুরআন নিজেই মুসজিযা, এর মত কিছু রচনা রুরা মানুষের সাধ্যেরই বাইরে। এর সাথে প্রতিদ্ন্দিতা করার তাদের ক্ষমতাই নেই। কিংবা যদিও এর প্রতি্বন্দিতা সম্ভব এবং এটা মানবীয় শক্তির বাইরে নয়, তথাপি তাদেরকে প্রতিদ্ন্দিতা করার জন্যে আহ্বান করা হচ্ছে। তারা কঠিন শক্রতার মধ্যে রয়েছে, সত্য ধর্মকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে তারা সর্বশক্তি ব্যয় করতে এবং সব কিছু ধ্বংস করতে সদা প্রস্তুত রয়েছে। তবুও তারা কুরআন কারীমের সঙ্গে প্রতিযোগিতা ও প্রতিদন্দ্িতা করতে পারছে না। এটা কুরআনের পক্ষ হতেই হচ্ছে যে, তাদের ক্ষমতা থাকা সত্বেও কুরআন তাদেরকে বাধা দিচ্ছে যার ফলে তারা এর অনুরূপ পেশ করতে অপারগ হচ্ছে। যদিও শেষের মতটি ততো পছন্দনীয় নয়, তথাপি তাকেও যদি মেনে নেয়া হয় তবে তার দ্বারাও কুরআনের, মু'জিযা হওয়া সাব্যস্ত হচ্ছে। এটা সত্যের পৃষ্ঠপোষকতায় ও তর্কের খাতিরে নিন্ন পর্যায়ে নেমে যাওয়া হলেও কুরআনের সুঁজিযা হওয়াই সাব্যস্ত হচ্ছে। ইমাম রাবীও (রঃ) ছোট £ছোট সূরার প্রশ্নের উত্তরে এই পন্থাই অবলম্বন করেছেন । 0. পরিদা 007
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।