Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ১৮৫ পারাঃ ১ আসল কথা এই যে, যার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর থাকে না সে নূর পাবে কোথায়? সুতরাং কাফেরদেরও দু'টি ভাগ হলো । প্রথম হলো ওরাই যারা অন্যদেরকে কুফরীর দিকে আহ্বান করে এবং দ্বিতীয় হচ্ছে যারা তাদেরকে অনুকরণ করে থাকে । যেমন সূরা-ই-হজ্জের প্রথমে রয়েছেঃ “কতক লোক এমন আছে যারা অজ্ঞানতা সত্বেও আল্লাহ সম্বন্ধে ঝগড়া করে এবং প্রত্যেক দুষ্ট শয়তানের অনুকরণ করে থাকে ।” আর এক জায়গায় আছেঃ “কতকগুলো লোক জ্ঞান, সঠিক পথ এবং উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে ঝগড়া করে থাকে । সুরাই ওয়াকিয়ার প্রথমে ও শেষে এবং সূরা-ই নিসার মধ্যে মুমিনদেরও দুই প্রকার বর্ণনা করা হয়েছে। তারা হচ্ছে সাবেকিন ও আসহাব-ই ইয্ামীন অর্থাৎ আন্নাহর নৈকট্য লাভকারী এবং পরহ্েযগার ও সৎ ব্যক্তিগণ । সুতরাং এ আয়াতসমূহ দ্বারা জানা গেল যে, মুমিনদের দু'টি দল-আল্লাহর নৈকট্য লাভকারী ও সৎ। কাফিরদেরও দু'টি দল-কুফরের দিকে আহ্বানকারী ও তাদের অনুসরণকারী ৷ মুনাফিকদেরও দু”টি ভাগ-খাটি ও পাকা মুনাফিক এবং সেই মুনাফিক যাদের মধ্যে নিফাকের এক আধটি শাখা আছে। সহীহ বুখারী ও মুসলিমের মধ্যে হযরত, আবদুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যার মধ্যে তিনটি অভ্যাস আছে সে পাকা মুনাফিক । আর যার মধ্যে একটি আছে তার মধ্যে নিফাকের একটি অভ্যাস আছে যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। (তিনটি অভ্যাস হচ্ছে কথা বলার সময় মিথ্যাবলা, অঙ্গীকার ভঙ্গ করা এবং গচ্ছিত দ্রব্য আত্মসাৎ করা)। এর ছারা সাব্যস্ত হলো যে, কখনও কখনও মানুষের মধ্যে নিফাকের কিছু অংশ থাকে। তা কার্য সন্বন্ধীয়ই হোক বা বিশ্বাস সম্বন্ধীয়ই হোক । যেমন আয়াত ও হাদীস দ্বারা জানা গেল। পূর্ববর্তী একটি জামা'আত এবং উলামা-ই-কিরামের একটি দলেরও এটাই মাযহাব । এর বর্ণনা পূর্বে হয়ে গেছে এবং আগামীতে হবে ইনশাআল্লাহ। ্‌ মুসনাদ-ই-আহমাদে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “অন্তর চার প্রকারঃ (১) সেই পরিষ্কার অন্তর যা উজ্জ্বল প্রদীপের মত ঝলমল করে । (২) এ অন্তর যা পর্দায় ঢাকা থাকে । (৩) উল্টো অন্তর এবং (8) মিশ্রিত অন্তর । প্রথমটি হচ্ছে মুমিনের অন্তর যা পূর্ণভাবে উজ্জ্বল । দ্বিতীয়টা কাফিরের অন্তর যার উপর পর্দা পড়ে রয়েছে। তৃতীয়টি খাঁটি মুনাফিকের অন্তর যা জেনে শুনে অস্বীকার করে এবং ধর্থটি হচ্ছে মুনাফিকের অন্তর যার মধ্যে ঈমান ও নিফাক এ দুটোর সংমিশ্রণ রয়েছে। ঈমানের দৃষ্টান্ত সেই সবৃজ উত্ভিদের মত যা নির্মল পানি দ্বারা বেড়ে ওঠে । নিফাকের উপমা এ ফৌড়ার ন্যায় যার মধ্যে রক্ত ও পুঁজ বাড়তে থাকে । এখন যে মূল বেড়ে যায়, তার প্রভাৰ অন্যের উপর পড়ে থাকে। এই হাদীসটি সনদ হিসেবে খুবই মজবুত । ৬. 001791721/90.007

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।