সূরাঃ বাকারাহ্ ২ ১৬৯ পারাঃ ১ হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রোঃ), হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) এবং রাসূলুল্লাহ (সঃ)-এর আরও কয়েকজন সাহাবী (রাঃ) হতে বর্ণিত আছে যে, এ আয়াতেও মুনাফিকদের বর্ণনা রয়েছে এবং এই ধুলির ধরণীতে তাদের বিবাদ বিপর্যয় সৃষ্টি, কুফর এবং অবাধ্যতা সম্পর্কে মুসলমানদেরকে হুঁশিয়ার ও সতর্ক করা হচ্ছে। অর্থাৎ এ দুনিয়ায় আল্লাহর অবাধ্য হওয়া এবং অপরকে নাফরমান ও অবাধ্য হওয়ার আদেশ করাই হচ্ছে দুনিয়ার বুকে বিবাদ সৃষ্টি করা। আর যমীন ও আসমানের শান্তি রয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে । হযরত মুজাহিদ রেঃ) বলেন যে, যখন তাদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত থাকতে বলা হয়, তখন তারা বলে “আমরা তো সঠিক সনাতন পথের উপরেই প্রতিষ্ঠিত রয়েছি ।' হযরত সালমান ফারেসী (রাঃ) বলেনঃ “এই স্বভাবের লোক আজ পর্যন্ত আসেনি ।' ভাবার্থ এই যে, রাসূলুল্লাহ (সঃ)-এর যামানায় তো এরূপ বদ স্বভাবের লোক বিদ্যমান ছিলই কিন্তু এখন যারা আসবে তারা ওদের চেয়েও নিকৃষ্ট হবে। এটা যেন মনে না করা হয় যে, হযরত সালমান ফারেসী (রাঃ) ৰ্লেনঃ “এরূপ বদ স্বভাবের জঘন্য লোক রাসূলুল্লাহ (সঃ)-এর যুগে ছিলই না। ইমাম.ইবনে জারীর (রঃ) বলেন যে, এ মুনাফিকদের বিবাদ ও গণ্ডগোল সৃষ্টি করার অর্থ হচ্ছে তারা এসব কাজ করতো যা করতে আল্লাহ তা“আলা নিষেধ করেছিলেন এবং তার ফরযগুলোও তারা হেলা করে নষ্ট করতো । শুধু তাই নয়, আল্লাহ তা“আলার সত্য ধর্মের প্রতি তারা সন্দেহ পোষণ করতো এবং তার সত্যতার উপর পূর্ণ বিশ্বাস রাখতো না। মুমিনদের কাছে আসলে তাদের ঈমানের কথা তারা প্রচার করতো অথচ তাদের অন্তর আল্লাহ ও তার রাসূলের (সঃ) সম্বন্ধে সন্দেহে পরিপূর্ণ ছিল। তারা সুযোগ সুবিধা পেলেই আল্লাহর শক্রদের সাহায্য ও সহায়তা করতো এবং তার সৎ বান্দাদের বিরুদ্ধাচরণ করতো। আর এতসব করা সর্ত্েও নিজেদেরকে শান্তিকামী মনে করতো । কাফিরদের সাথে বন্ধুত্ স্থাপন করাকেও কুরআন মাজীদে ফাসাদ বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেনঃ 25 5 195 5252 %26 ৯৫৮ €2555529৮€ পেগ. +০১31০০০০ ১১1৬৮ 3 ১০০40551658 15০5 05১11 5 ০2944 ০ ১৮ অর্থাৎ “কাফিররা পরস্পর একে অপরের বন্ধু, যদি তোমরা এরূপ না কর (অর্থাৎ যদি এ কাফিরদের সাথে বন্ধত্ স্থাপন কর) তবে যমীনের বুকে ভীষণ হাঙ্গামা ও গণ্ডগোল ছড়িয়ে পড়বে ।' ৮৪ ৭৩) ৬. 001791721/90:007
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।