সূরাঃ বাকারাহ্ ২ ১৪৮ পারাঃ ১ তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর মধ্যে রয়েছে হযরত সা'লিহ বিন জুবাইর (ব$ঃ) বলেন হযরত আবু জুমআ" আনসারী বায়তুল মুকাদ্দাসে আমাদের নিকট আগমন করেন। রিযা বিন হাইঅহ্ও (রাঃ) আমাদের. সঙ্গেই ছিলেন। তিনি ফিরে যেতে লাগলে আমরা তাকে পৌছিয়ে দেয়ার জন্যে তার সঙ্গে সঙ্গে চলি। তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হবার সময় বলেনঃ “আপনাদের এই অনুগ্রহের প্রতিদান ও হক আদায় করা আমার উচিত । শুনে রাখুন! আমি আপনাদেরকে এমন একটা হাদীস শুনাবো যা আমি রাসূলুল্লাহ (সঃ) হতে শুনেছি।' আমরা বলিঃ “আল্লাহ আপনার উপর দয়া করুন! আমাদেরকে তা অবশ্যই বলুন'। তিনি বললেনঃ “শুনুন! আমরা দশজন লোক রাসূলুল্লাহ (সঃ)-এর সঙ্গে ছিলাম । হযরত মুআয' বিন জাবালও (রাঃ) ছিলেন । আমরা বলিঃ “হে আল্লাহর রাসূল (সঃ) আমাদের চেয়েও কি বড় পুণ্যের অধিকারী আর কেউ হবেঃ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনার অনুসরণ করেছি। তিনি বললেনঃ “তোমরা কেন করবে না? আল্লাহর রাসূল (সঃ) তো স্বয়ং তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। আকাশ হতে আল্লাহর ওয়াহী তোমাদের সামনেই মুহ্মুহু অবতীর্ণ হচ্ছে। ঈমান তো এ সব লোকের যারা তোমাদের পরে আসবে, তারা দুই জিলদের মধ্যে কিতাব পাবে এবং তার উপরেই ঈমান এনে আমল করবে । তারাই তোমাদের দ্বিগুণ পুণ্যের অধিকারী ।” এ হাদীসটি তাদের প্রার্থনা কবুল হওয়ার দলীল যাতে মুহাদ্দিসগণের মধ্যে মতভেদ রয়েছে । আমি এ বিষয়টি বুখারী শরীফের শারাহ্তে খুব স্পষ্ট ভাবে বর্ণনা করেছি। কেননা পরবতীদের প্রশংসা এর উপরে ভিত্তি করেই হচ্ছে এবং এই হিসেবেই তাদেরকে বড় পুণ্যের অধিকারী বলা হয়েছে। নতুবা সাধারণভাবে তো সাহাবীগণই (রাঃ) প্রত্যেক দিক দিয়েই উত্তম । আল্লাহ তা'আলা তদের প্রতি সন্তুষ্ট থাকুন। অন্য একটি হাদীসে আছে, রাসূলুল্লাহ (সঃ) একদা সাহাবীগণকে (রাঃ) জিজ্ঞেস করলেনঃ “তোমাদের মতে ঈমান আনার ব্যাপারে সর্বোত্তম কে?' তারা বলেনঃ “ফেরেশতাগণ ।' তিনি বলেন, “তারা কেন ঈমান আনবে নাঃ তারা তো প্রতুর নিকটেই আছে।" সাহাবীগণ (রোঃ) বলেন, “তারপর নবীগণ (আঃ)।' তিনি বলেন, “তারা ঈমান আনবে না কেনঃ তাদের উপর তো ওয়াহী অবতীর্ণ হয়ে থাকে ।' তারা বলেন, “তাহলে আমরা ।' তিনি বলেন, তোমরা ঈমান কবুল কেন করবে নাঃ আমি তোমাদের মধ্যেই বিদ্যমান রয়েছি। জেনে রেখো, আমার মতে সর্বোত্তম ঈমানদার তারাই হবে যারা তোমাদের পরে আসবে । সহীফাসমূহের মধ্যে তারা 4৬. 001791721/90.007
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।