ইমাম ইবনু কাসীর ৩ প্রথম খণ্ড একথা আগেই উল্লেখ করেছি। তিন কিংবা চার বছর বয়সের সময়ে শিশু ইবনু কাসীরের স্নেহময় পিতা শিহাবুদ্দীন উমার ৭০৩ হিঃ মুতাবিক ১৩০৩ খ্রীষ্টাব্দে ইন্তিকাল করেন। তখন তার জ্যেষ্ঠ সহোদর শাইখ আবদুল ওয়াহাব তার প্রতিপালনের দায়িত্বভার গ্রহণ করেন। শৈশবে পিত্ বিয়োগের তিন বছর পর ৭০৬ হিজরীতে ভাইয়ের সংগে তিনি তৎকালীন ধন-এশ্বর্ষের স্বপ্নপুরী বাগদাদ নগরীতে উপণীত হন। এই নগরী তখন শিক্ষা-সভ্যতা, জ্ঞান-গরিমা, সংস্কৃতি-কৃষ্টির মর্মকেন্দ্র হিসেবে সারা বিশ্ব জাহানে শীর্ষস্থানীয় । এই কেন্দ্রবিন্দুতে হাযির হয়ে এখানেই বালক ইবনু কাসীরের জীবনের যাত্রাপথ শুরু হয়। তিনি জ্যেষ্ঠ ভাইয়ের কাছে প্রাথমিক শিক্ষা সমাপন করে ফিকাহ শাস্ত্রের অধ্যয়ন শুরু করেন। অতঃপর শাইখ বুরহানুদ্দীন ইব্রাহীম বিন আবদুর রহমান ফাযারী (সৃঃ ৭২৯ হিঃ-১৩২৮ শ্বীঃ)+ এবং শাইখ কামালুদ্দীন ইবৃনু কাযী, শহবার কাছে ফিকাহ শাস্ত্রের পাঠ সমাপ্ত করেন।২ তখনকার দিনে একটা চিরাচরিত নিয়ম ছিল যে, কোন শিক্ষার্থী এক নির্দিষ্ট শাস্ত্রে ব্যুৎপত্তি ও পারদর্শিতা অর্জন করতে চাইলে তাকে সেই শাস্ত্রের কোন এক খানি সংক্ষিপ্ত পুস্তক বাধ্যতামূলকভাবে কণ্ঠস্থ করতে হতো। এ কারণে তিনি শাইখ আবু ইসহাক শীরাধী (মৃঃ ৪৭৬ হিঃ-১০৮৩ শ্বীঃ) কৃত 'আত্তামবীহ ফী ফুরুইস শাফীইয়াহ' নামক গ্রন্থটি আদ্যোপান্ত কণ্ঠস্থ করে ৭১৮ হিজরীতে তা শুনিয়ে দেন। উসূলুল ফিকহের গ্রস্থাবলীর মধ্যে তিনি আল্লামা ইবনু হাজিব মালেকী (মৃং ৬৪৬ হিঃ-১২৪৮ শ্বীঃ) কৃত “মুখতাসার' নামক পুস্তকটি মুখস্থ করেন। এই মুখতাসার গ্রন্থের “শারাহ' বা ভাষ্য লিখেন আল্লামা শামসুদ্দীন মাহমুদ ইবনু আবদুর রহমান ইসপাহানী (মৃঃ ৭৪৯হিঃ -১৩৪৮ শ্রীঃ)। তার কাছে গিয়েও বালক ইবনু কাসীর (রহঃ) উসূলুল ফিকহের (571010165 ০1441927006705) গ্রন্থমালা অনন্য মনে অধ্যয়ন করেন ।৩ অনুরূপভাবে হাদীস শান্ত্র অধ্যয়নকালে তিনি সমকালীন মুহাদ্দিসদের কাছ থেকে অনন্য মনে হাদীস শ্রবণ করেন। আল্লামা হাফিয জালালুদ্দীন সুযুতী স্বীয় 'যায়লু তাযৃকিরাতিল হুফ্ফায' গ্রন্থে বলেন £ 15140149৮৫৭ ৫৮০ অর্থাৎ হজ্জার এবং তার সমশ্রেণীর মুহাদ্দিসদের কাছ থেকে তিনি (ইবনু কাসীর) হাদীস শ্রবণ করেন। ১. ইনি 'তাম্বীহ' গ্রন্থে ভাষ্যকার এবং জনসাধারণ্যে “ইবনু ফারকাহ' নামে প্রসিদ্ধ । ২. নওয়াব সিদ্দীক হাসান খাঃ “আবজাদুল উলুম" ৩য় খণ্ড (সিদ্দীকী প্রেস ভূপাল, ১২৯৫ হিঃ-১৮৭৮ হ্বীঃ) পৃঃ ৭৮০। ৩. আল্লামা হাজী খলীফাঃ “কাশফুয যুনুন”। 4৬. 001791721/80.007
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।