Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম ইবনু কাসীর ২ প্রথম খণ্ড ইমাম ইবনু কাসীর ছিলেন এক সুশিক্ষিত, জ্ঞানী ও বিদ্বান পরিবারের সুসন্তান। তার সুযোগ্য. পিতা. শাইখ আবু হাফ্স শিহাবুদ্দীন উমার (রহঃ) সে অঞ্চলের খতীব পদে অধিষ্ঠিত ছিলেন। তার বড় ভাই শাইখ আবদুল ওয়াহাব (রহঃ) ছিলেন সে যুগের খ্যাতনামা আলেম, হাদীস বেত্তা ও তাফসীরবিদ। এমনকি যয়নুদ্দীন ও বদরুদ্দীন নামক তার পুক্রদ্বয়ও ছিলেন সেকালের বিরাট খ্যাতিসম্পন্ন হাদীস বেভ্তা । জন্ম ও শিক্ষা-দীক্ষাঃ ইমাম ইবনু কাসীর (রহঃ) সিরীয়া প্রদেশের প্রসিদ্ধ শহর বসরার অন্তর্গত মাজদল নামক মহল্লায় ৭০০ হিজরীতে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের সন-তারিখ সম্বন্ধে কোন মতানৈক্য নেই বটে; কিন্তু তার জন্মের তারিখ-সন নিয়ে তার জীবনীকারদের মাঝে বেশ একটা মতদ্বৈধতা লক্ষ্য করা যায়। আল্লামা হাফিয জালালুদ্দীন সুয়ূতী (মৃঃ ৯১১ হিঃ-১৫০৫ শ্রীঃ) তার 'যায়লু তাযকিরাতিল হুফ্ফায' গ্রন্থে, আল্লামা ইবনুল ইমাম হাষালী (মৃঃ ১০৮৯ হিঃ-১৬৭৮ শ্রীঃ) স্বীয় 'শাযারাতুষ যাহাব, গ্রন্থে * ইমাম ইবনু কাসীরের জন্ম সন ৭০০ হিজরী বলে উল্লেখ করেছেন। কিন্তু হাফিয আবু মাহাসিন হুসাইনী দিমাশৃকী (মৃও ৭৬৫ হিঃ -১৩৬৩ খ্রীঃ) তীর “যাইলু তাষুকিরাতিল হুফ্ফায' ্রন্থে,২ আল্লামা কাষী শাওকানী (মৃঃ ১২৫০ হিঃ-১৮৩৪ শ্রীঃ) “আল বাদরুত্‌ তালি” গ্রন্থে, হাফিয শাইখ শামসুদ্দীন যাহাবী (মৃঃ ৭৪৮ হিঃ-১৩৪৭ খ্রীঃ) স্বীয় “তাযৃকিরাতুল হুফ্ফাফ*£ গ্রন্থের উপক্রমণিকায়, নওয়াব সিদ্দীক হাসান খান ভূপালী (মৃঃ ১৩০৭ হিঃ -১৮৮৯ শ্রী) তার 'আবজাদুল উল্ম”* গ্রন্থে ৭০১ হিজরী কিংবা তদুর্ধে বলে লিপিবদ্ধ করেছেন।৬ যাই হোক, ইবনু কাসীরের জন্মের সময়ে তার পিতা সেই অঞ্চলের খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন, $. গ্রন্থটি মিসর থেকে ১৩৫১ হিঃ ুদ্রিত। এর পুরো নাম 'শাহারাতুয যাহাব কী আখবারি মান যাহাব'। ২. এটি সমসাময়িককালে দিমাশক থেকে মুদ্রিত ও প্রকাশিত। ৩. এটি মিসর থেকে ১৩৪৮ হিঃ-১৯২৯ শ্বীঃ মুদ্রিত। এর পুরো নাম “আল বাদরুত তালি বিমাহাসিনে মান বা"দাল কারসিন সাবি'। ৪. এটি দায়িরাতুল মা'আরিফ, হায়দরাবাদ, ডেকান থেকে মুদ্রিত। ৫. এটি ডূপালেরসিদীকী বেস থেকে ১২১৫ হিজরী মতাবিক ১৮৭ রসে মুদি ও প্রকাশিত ত।. ৬. হাফিয ইবনু হাজার আল আসকলানী স্বীয় 'দুরারুল কামিনাহ্‌' গ্রন্থে ৭০০ হিজরী কিন্বা তার কিছু পরের সময় বলে বর্ণনা করেছেন। 4৬. 001791721/90.007

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।