সুরাঃ বাকারাহ্ ২ ১২৮ পারাঃ ১ নেই এবং আমি আমার বান্দাদের উপর আদৌ অত্যাচার করি না।” সুতরাং এই বরকতময় সূরাটিও অর্থাৎ সূরা-ই-বাকারাও পৃথক হয়ে পড়ে। ভাবার্থ এই যে, এই সূরা দু'টি তার পক্ষ থেকে বিপদ ও বাধা স্বরূপ হয়ে থাকে এবং কবরে তাকে পরিতুষ্ট করতে থাকে। সর্বশেষে তার পাপের আধিকোর ফলে এদের সুপারিশও কার্যকরী হয় না। ইয়াধীদ বিন আসওয়াদ জুরশী বলেন যে, এই সুরা দু'টি যে ব্যক্তি দিনে পাঠ করে সে সারা দিন কপটতা থেকে মুক্ত থাকে । আর যে ব্যক্তি রাত্রে তা পাঠ করে সে সারা রাতে কপটতা থেকে মুক্ত থাকে । স্বয়ং হযরত ইয়াধীদ (রাঃ) সকাল সন্ধ্যায় কুরআন মাজীদ ছাড়াও এ দুটি সূরাকে সাধারণ অজীফারূপে পাঠ করতেন । হযরত উমার ফারূক (রাঃ) বলতেনঃ * যে ব্যক্তি এ দু'টি সূরা রাত্রে পাঠ করবে সে আল্লাহর অনুগত বান্দাদের অন্তুর্তক্ত হবে।' এর সনদ মুনকাতি?। সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) এ সূরা দু'টি রোত্রির নামাযে) এক রাকাতে পড়তেন। 5 _ সাতটি দীর্ঘ সূরার মর্যাদা রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তাওরাতের স্থলে আমাকে দীর্ঘ সাতটি সূরা দেয়া হয়েছে, ইঞ্জীলের স্থলে আমি দু'শো আয়াত বিশিষ্ট সূরাসমূহ প্রাপ্ত হয়েছি এবং যাবৃরের স্থলাভিষিক্ত হিসেবে আমাকে দু'শোর কম বিশিষ্ট সূরাগুলো দেয়া হয়েছে । অতঃপর আমাকে বিশেষ মর্যাদা হিসেবে সৃরা-ই-কাফ থেকে নিয়ে শেষ পর্যস্ত সূরাগুলো দেয়া হয়েছে।' এ হাদীসটি গারীৰ এবং এর এক বর্ণনাকারী সাঈদ বিন আবু বাশীর সম্পর্কে কিছুটা সমালোচনা রয়েছে। আল্লাহই এ সম্পর্কে খুব ভাল জানেন। অন্য একটি হাদীসে আছে যে, যে ব্যক্তি এই সাতটি সূরা লাভ করে সে খুব বড় আলেম। এই বর্ণনাটিও গারীব। মুসনাদ-ই-আহমাদেও এ রেওয়ায়েতটি আছে। | একবার রাসূলুল্লাহ (সঃ) এক সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং তাদের মধ্যে এমন একজনকে নেতৃত্ব দান করেন যাঁর সূরা-ই-বাকারাহ মুখস্থ ছিল অথচ বয়সে তিনি সুবচেযে ছোট ছিলেন। হযরত সাঈদ বিন যুবাইর (রঃ) নিের 2201 0% ০5 4521 ৫৫৮ (১৫২ ৮৭) এ আয়াতের তাফসীরেও বলেন যে, এর ভাবার্থ নি্ললিখিত সাতটি দীর্ঘ সূরাঃ (১) সূরা-ই-বাকারাহ্, (২) সূরা-ই- আলে-ইমরান, (৩) সূরা-ই-নিসা, (৪) সূরা-ই-মায়েদা, (৫) সুরা-ই-আন'আম, (৬) সূরা-ই আ'রাফ এবং (৭) সূরা-ই ইউনুস । মুজাহিদ (রঃ), মাকহুল (রঃ), আতিয়্যাহ বিন কায়েস (রঃ), আবু মুহাম্মদ ফারেসী (রঃ), শান্দাদ বিন আউস (রঃ) এবং ইয়াহইয়া ইবনে হারিস জিমারী (রঃ) হতেও এটাই বর্ণিত আছে। ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।