_সুরাঃ ফাতিহা ১ ১১৪ পারাঃ ১ হাতিম রোঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (সঃ) এর সেনাবাহিনী একদা আমার ফুফুকে এবং কতকগুলো লোককে বন্দী করে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এনে হাজির করেন । আমার ফুফু তখন বলেনঃ 'আমাকে দেখা শোনা করার লোক দূরে সরে রয়েছে এবং আমি একজন অধিক বয়ঙ্কা অচলা বৃদ্ধা। আমি কোন খিদমতের যোগ্য নই। সুতরাং দয়া করে আমাকে ছেড়ে দিন। আল্লাহ আপনার উপরও দয়া করবেন” রাসূলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ 'যে তোমার খবরাখবর নিয়ে থাকে সে ব্যক্তিটি কে?' তিনি বললেন-“আদী বিন হাতিম ।" রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ 'সে কি এ ব্যক্তি যে আল্লাহ ও তার রাসূল (সঃ) হতে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে।' অতঃপর রাসূলুল্লাহ (সঃ) তাকে বিনা শর্তে মুক্তি দিয়ে দেন। তারপর যখন রাসূলুল্লাহ (সঃ) ফিরে আসেন তখন তার সাথে আর একটি লোক ছিলেন । খুব সম্ভব তিনি হযরত আলীই (রাঃ) ছিলেন । রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “যাও, তার কাছে গিয়ে সোয়ারীর প্রার্থনা কর।' আমার ফুফু তার কাছে প্রার্থনা জানালে সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয় এবং তিনি সোয়ারী পেয়ে যান। তিনি এখান হতে মুক্তি লাভ করে সোজা আমার নিকট চলে আসেন এবং বলেনঃ “রাসূলুল্লাহর (সঃ) দানশীলতা তোমার পিতা হাতিমকেও ছাড়িয়ে গেছে। তার কাছে. একবার কেউ গেলে আর শূন্য হস্তে ফিরে আসে না ।" একথা শুনে আমিও রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে হাজির হই । আমি দেখি যে, ছোট ছেলে ও বৃদ্ধা স্ত্রীলোকেরা তার কাছে অবাধে যাতায়াত করছে এবং তিনি তাদের সাথে অকুগ্ঠচিত্তে অকৃত্রিমভাবে আলাপ আলোচনা করছেন। এ দেখে আমার বিশ্বাস হলো যে, তিনি কাইসার ওকিসরার মত বিশাল রাজত্ব ও সম্মানের অভিলামী নন। তিনি আমাকে দেখে বলেনঃ 'আদী! 41) 2) £)% বলা হতে পালিয়ে বেড়াচ্ছ কেন? আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসনার যোগ্য আছে কি/%%4 বলা হতে এখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মহা সম্মানিত আল্লাহ পাক থেকে বড় আর কেউ আছে কি?" (তার এই কথাগুলো এবং তাঁর সরলতা ও অকৃত্রিমতা আম্নার উপর এমনভাবে দাগ কাটলো ও ক্রিয়াশীল হলো যে,) আমি তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম । তাতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং বলেনঃ 14: 9:24 ছারা ইয়াহুদকে বুঝানো হয়েছে এবং 5.৫ দ্বারা ৃষ্টানগণকে বুঝানো হয়েছে।' আরও একটি হাদীসে আছে যে, হযরত আদীর (রাঃ) প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সঃ) এই তাফসীরই করেছিলেন। এ হাদীসের অনেক সনদ. আছে এবং বিভিন্ন শব্দে সে সব বর্ণিত হয়েছে। ৬. 001791721/90:007
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।