২৭৮ বিষয়ভিত্তিক শানে নুঘূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী সজ্জানেই করলাম । উমার (রাঃ) বললেনঃ “তুমি যা করলে তা চিন্তা করে দেখেছো কি?" তিনি উত্তর দিলেন " হ্যা শুনুন! আমার মাল রয়েছে আট হাজার। চার হাজার আমি আল্লাহ তা"আলাকে খ্ণ দিচ্ছি এবং বাকী চার হাজার নিজের জন্য রাখছি।" তখন রসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ “তুমি যা রাখলে এবং যা দান করলে তাতে আল্লাহ্ বরকত দান করুন! “ মুনাফিকরা তখন বলতে লাগলো “ আল্লাহর কসম! আব্দুর রহমান ইবনু আউফ (রাঃ) যা দান করলেন তা রিয়া ছাড়া কিছুই নয়।" আল্লাহ তা*আলা আয়াত নাযিল করে বড় ও ছোট দানকারীদের সতাবাদিতা এবং মুনাফিকদের কষ্টদায়ক কথা প্রকাশ করে দিলেন। মুনাফিকদের জানাযা) আব্দুল্লাহ ইবনু উবাই মুনাফিকের মৃত্যু হলে তার মুসলমান) রসূলুল্লাহ সন্লাল্লাহ "আলাইহি ওয়া সাল্লাম এর খিদমতে এসে বলল, “আমার পিতার দাফনের জন্য আপনার একটি জামা দান করুন এবং আপনি স্বয়ং তার জানাযার নামায পড়ান। আশা করা যায় এতে তার পরলৌকিক মঙ্গল হবে” রসূলুল্লাহ সম্াল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম নিজের জামা মোবারক তাকে দিলেন এবং জানাযার নামাযে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু উমর (রাঃ) তীর জামা ধরে রেখে তাকে বাধা দিলেন। কিন্তু তিনি বাধা না মেনে আন্দল্রাহ্ ইবনু উবাইর জানাযার নামায পড়তে গেলে নিস আয়াতটি নাযিল হয় । $ 54৫ (58 ৮৮53-5৯ । ৮2০1) ₹ সপন ৭৯. ট্যানা, ২৬৯৯১155753 15455 500519852 অথ-]আর তাদের মধা হতে কেউ মরে গেলে তার উপর কষ্খনো (বিষয়ভিত্তিক শানে নুষূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ২৭৯, (জানাযার) নামায পড়বেন না এবং তার কবরের নিকটও দীড়াবেন লা; তারা আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে কুফরী করেছে এবং তারা রুফরির অবস্থাতেই মরেছে । (সুরা তাওবা-৮৪) [ব্যখ্টা£] জাবির (রাঃ) হতে বর্ণিত, যখন আত্ুপ্রাহ ইবনু উবাই মারা যায় তখন তার পুত্র, রসূলুল্লাহ স্পা "আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে এসে আরয করেনঃ “হে আল্লাহর রাসূল সঙ্লাললা 'আলাইহি ওয়া সাল্লাম ! যদি আপনি আমার পিতার জানাযা না পড়ান তবে এটা চিরদিনের জন্যে আমাদের পক্ষে দুর্ভাগ্যের কারণ হবে” তিনি বললেনঃ “এর পূর্বেই কেন আমাকে নিয়ে আসনি?" অতঃপর তাকে কবর থেকে উচিয়ে নেয়া হলো তিনি তার সারা দেহে নিজের মুখের থুথু দিয়ে দম করলেন। আর তাকে জামাটি পরিয়ে দিলেন। সহীহ বুখারীতে আব্ু্লাহ (রাঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনু উবাই-এর কাছে এমন সময় আগমন করেন যখন তাকে কবরে প্রবেশ করিয়ে দেয়া হয়েছিল। তিনি তাকে স্বীয় জানুদ্য়ের উপর রাখেন এবং তার উপর থুধু দিয়ে দম করেন। অতঃপর তাকে নিজের জামাটি পরিয়ে দেন। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। অন্য একটি বর্ণনায় রয়েছে যে, মৃত্যুর পূর্বে আব্দুল্লাহ ইবনু উবাই নিজেই অসীয়ত করে গিয়েছিল যেন তার জানাযা স্বয়ং রসূলুল্লাহ সম্লাপ্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়ে দেন তার মৃত্যুর পর তার পুত্র রসূলুল্লাহ সঙপাল্লাহ 'আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে হাযির হয়ে বলেনঃ “ আমার পিতা অসীয়ত করে গেছেন যে, আপনি যেন তার জানায়ার নামায পড়িয়ে দেন। তার এ অসীয়তও রয়েছে যে, আপনার জামা দ্বারা যেন তাকে কাফন পরানো হয়। “রসূলুল্লাহ সন্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম যেই মাত্র তার জানাযা শেষ করেছেন, তখনই জিবরাঈল (আঃ) এ আয়াত গুলো নিয়ে অবতীর্ণ হন। আর একটি রিওয়ায়াতে আছে যে. জিবরাঈল (আঃ) রসূলুল্লাহ সন্লপলান্ু "আলাইহি ওয়া সাল্লাম-এর কাপড়ের অঞ্চল ধরে তার সালাতের ইচ্ছার সময়েই তাকে এ আয্মাত শুনিয়ে দেন। কিন্তু এই দুর্বল।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।