২৬৬ বিষয়ভিত্তিক শ্মানে নুষূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ও তদীয় সঙ্গীগণ যখন জানতে পারবে যে, আমি আসনে অনুপস্থিত, তখন আমার খোঁজে তারা এখানে আসবেন । কাজেই আমি এদিক-সেদিক চলে গেলে তাদের জন্যে তালাশ করে নেয়া কঠিন হবে । তাই তিনি স্বস্থানেই চাদর গায়ে দিয়ে বসে রইলেন। সময় ছিল শেষ রাত্রি। তাই কিছুক্ষণের মধ্যেই নিদ্রার কোলে ঢলে পড়লেন। অপরদিকে সাফওয়ান ইবনু মুয়ান্তালকে রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এক কাজের জনো নিযুক্ত করেছিলেন যে, তিনি কাফিলার পশ্চাতে সফর করবেন এবং কাফিলা রওয়ানা হয়ে যাওয়ার পর কোন কিছু পড়ে থাকলে তা কুড়িয়ে নেবেন । তিনি সকাল বেলায় এখানে পৌঁছলেন । তখন পর্যন্ত প্রভাত-রশ্[ ততটুকু উজ্জ্বল ছিল না। তিনি শুধু একজন মানুষকে নিদ্রামগ্র দেখতে পেলেন। কাছে এসে আয়িশাকে চিনে ফেললেন । কারণ, পর্দাপ্রথা অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন। চেনার পর অত্যন্ত বিচলিত কণ্ঠের সাথে তার মুখ থেকে 'ইন্্রা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' উচ্চারিত হয়ে গেল। এই বাক্য আয়িশার কানে পড়ার সাখে সাথে তিনি জাগ্তত হয়ে গেলেন এবং মুখমণ্ডল ঢেকে ফেললেন । সাফওয়ান নিজের উট কাছে এনে বসিয়ে দিলেন। আয়িশা (রাঃ) তাতে সওয়ার হয়ে গেলেন এবং নিজে উটের নাকের রশি ধরে পায়ে হেঁটে চলতে লাগলেন। অবশেষে তিনি কাফিলার সাথে মিলিত হয়ে গেলেন । আবদুল্লাহ ইবনু উবাই ছিল দুশ্চরিত্র, মুনাফিক ও রসূলুল্লাহ সঙ্পাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর শত্রু । সে একটা সৃবর্ণ সুযোগ পেয়ে গেল। এই হতভাগা আবোল-তাবোল বকতে শুরু করল। কতক সরলপ্রাণ যুসলমানও কান কথায় সাড়া দিয়ে এ আলোচনায় মেতে উঠল । পুরুষদের মধো হাসসান. মিস্তাহ এবং নারীদের মধ্য হামনাহ্ ছিল এ শ্রেণীভুক্ত । তফগসীরে দুররে মনসুরে ইবনু মরদুবিয়াহর বরাত দিয়ে ইবনু আব্বাসের এই উক্তিই বর্ণিত আছে যে, যখন এই মুনাফিক-রটিত অপবাদের চর্চা হতে লাগল, তখন স্বয়ং রসূলুল্লাহ সন্ান্রাহ 'আলাইহি ওয়া সাল্লাম এতে খুবই দুঃখিত হলেন। বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মাস্তিক ঘটনাবলী ২৬৭ আয়িশার তো দুঃখের সীমাই ছিল না। সাধারণ মুসলযানগণও তীব্রভাবে বেদনাহত হলেন। একমাস পর্যন্ত এই আলোচনা চলতে লাগল । অবশেষে আল্লাহ তাআলা আয়িশার পবিত্রতা ও অপবাদ রটনাকারী এবং এতে অংশগ্রহণকারীদের নিন্দায় উপরোক্ত আয়াতসমূহ নািল করেন । অপবাদের হদ-এ বর্ণিত কুরআনী-বিধি অনুযায়ী অপবাদ আরোপকারীদের কাছ থেকে সাক্ষা তলব করা হল। তারা এই ভিত্তিহীন খবরের সাক্ষ্য কোথা থেকে আনবে? ফলে রসূলুল্লাহ সঙ্াললাহ্ু "আলাইহি ওয়া সাল্লাম শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের প্রতি অপবাদের হদ প্রয়োগ করলেন। প্রত্যেককে আশিটি বেত্রাঘাত করা হল। বাযযার ও-ইবনু মারদুবিয়াহ্ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে, তখন রসূলুপ্লাহ সঙলাল্াহ আলাইহি ওয়া সাল্লাম তিন জন মুসলমান মিসতাহ, হামানাহ্ ও হাসসানের প্রতি হদ প্রয়োগ করেন । তাবারানী ওমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সন্লাল্লাহু "আলাইহি ওয়া সাল্লাম আসল অপবাদ-রচয়িতা আবদুল্লাহ্ ইবনু উবাইয়ের প্রতি দ্িশুণ হদ প্রয়োগ করেন । অতঃপর মুসলমানরা তওবা করে নেয় এবং সুনাফিকরা তাদের অবস্থায় কায়িম থাকে । বৈয়ানুল কুরআন) (০) শানে নৃযূলঠ) আখনাস ইবনু শুরাইক নামক জনৈক প্রাঞজলভামী মুনাফিক রসূল সন্পাল্লাহু "আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আল্লাহর কসম করে ইসলাম খ্রহণের মিথ্যা দাবী করত এবং সে বৈঠক হতে উঠেই মানুষের নানা রকম ক্ষতি ও অশান্তিকর কাজে ঘুরে বেড়াত । এ মুনাফিক লোকটির সম্বন্ধে আল্লাহ নি্োক্ত আয়াতটি নাযিল করেন। ৭, পম, ৯8 ৯০ রন 123802৮৭1৮5: 8 55৬ 80152 ৮2৮25168251 21 1585
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।