২৬০ বিষয়ভিত্তিক শানে নুষুল ও আল-কুরআনের মর্মাপ্তিক ঘটনাবলী উঠল। যায়িদ ইবনু আরকাম (রাঃ) অল্পবয়ঙ্ক সাহাবী ছিলেন। রসূল সরলাললাু "আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ বৎস দেখ, তুমি মিথ্যা বলছ না তো? যায়িদ কসম খেয়ে বললেনঃ না, আমি নিজ কানে এসব কথা শুনেছি। রসূলুল্লাহ সপ্াল্লাহ 'আলাইহি ওয়া সাল্লাম আবার বললেন তোমার কোনরূপ বিভ্রান্তি হয়নি তো? যায়িদ উত্তরে পূর্বের কথাই বললেন। এরপর মুনাফিক সরদারের এই কথা গোটা মুসলমান বাহিনীর মধ্যে ছড়িয়ে, পড়ল। তাদের মধ্যে এ ছাড়া আর কোন আলোচনাই রইল না। এদিকে সব আনসার যায়িদ ইবনু আরকাম (বাঃ)-কে তিরঞ্কার করতে লাগলেন যে, তুমি সম্প্রদায়ের নেতার বিরুদ্ধে অপবাদ আরোপ করেছ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছ। যায়িদ (রাঃ) বললেনঃ আল্লাহ্র কসম, সমথ খাযরাজ গোত্রের মধ্যে আমার কাছে আবদুল্লাহ্ ইবনু উবাই অপেক্ষা অধিক প্রিয় কেউ নেই। কিন্তু যখন সে রসূলুল্লাহ সঙ্পাল্লা্ "আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে এসব কথাবার্তা বলেছে, তখন আমি সহা করতে পারিনি। যদি আমার পিতাও এমন কথা বলত তবে আমি তাও রসুলুল্লাহ সনরাল্লান্থ 'আলাইহি ওয়া সাল্লাম-এর গোচরীভূত করতাম । অপরদিকে ওমর (রাঃ) এসে আরয করলেনঃ ইয়া রসূণুল্লাহ আম!কে অনুমতি দিল আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। কোন কোন রিওয়ায়াতে আছে ওমর. (রাঃ) এ কথা বল্লেছিলেনঃ আপনি ওববাদ ইবনু বিশরকে আদেশ করুন, সে তার মন্তক কেটে আপনার সামনে উপস্থিত করুক। রি রসূপুপ্লাহ সনলালপা "আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ওমর, এর প্রতিকার যে, মানুষের মধ খ্যাত হয়ে যাবে আমি আমার সাহাবীকে হত্যা করি। অতঃপর তিনি ইবনু উবাইকে হত্যা করতে বারণ করে দিলেন। ওমর (রাঃ)-এর এই কথা আবদুল্পাহ্ ইবলু উবাই এর পুত্র জানতে পারলেন। তার নামও আবদুল্লাহ ছিল। তিনি খঁটি মুসলমান ছিলেন। তিনি তৎক্ষণাৎ রসূলুল্লাহ সন্াপ্লাছ 'আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে উপস্থিত বিষয়ভিত্তিক শানে নুমূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ২৬১ হয়ে আরম করলেনঃ যদি আপনি আমার পিতাকে এসব কথাবার্তার কারণে হত্যা করার ইচ্ছা রাখেন, তবে আমাকে আদেশ করুন, আমি তার মস্তক কেটে আপনার কাছে এই মজলিস ত্যাগ করার পূর্বে হাষির করব । তিনি আরও আরম করলেনঃ সমগ্র খাযরাজ গোত্র সাক্ষী, তাদের মধো কেউ আমার অপেক্ষা অধিক পিতামাতার সেবা ও আনুগতাকারী নেই। কিন্তু আল্লাহ্ ও রসূলের বিরুদ্ধে তাদেরও কোন বিষয় সহা করতে পারব না। 'আমার আশংকা যে, আপনি যদি অন্য কাউকে আমার পিতাকে হত্যা করার আদেশ দেন এবং সে তাকে হত্যা করে, তবে আমি আমার পিত্হস্তাকে চোখের সামনে চলা-ফেরা করতে দেখে আত্মসম্বরণ করতে পারব না। এটা আমার জনা আযাবের কারণ হবে। রসূলুল্লাহ সর্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাকে হত্যা করার ইচ্ছা আমার নেই এবং আমি কাউকে এ বিষয়ে আদেশও করিলি। এ ঘটনার পর রসুপুল্লাহ্ সন্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম সাধারণ অভ্যাসের বিপরীতে অসময়ের সফর শুরু করার কথ৷ ঘোষণা করে দিলেন এবং নিজে 'কসওয়া' উষ্টীর পিঠে সওয়ার হয়ে গেলেন। যখন সাহাবায়ে কিরাম রওয়ানা হয়ে গেপেন, তখন রসূলুল্লাহ সন্পাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আবদুল্লাহ ইবনু উবাইকে ডেকে এনে বললেন? তুমি কি বাস্তবিকই এরূপ কথা বলেছ? মে অনেক কসম খেয়ে বলল £ আমি কখনও এরূপ কথা বলিনি । এ বালক (যায়িদ ইবনু আরকাম) মিথ্যাবাদী | ব্বগোত্রে আবদুল্লাহ ইবনু উবাইয়ের যথেষ্ট সম্মান ও প্রতিপত্তি ছিল। তার! সবাই স্থির করল যে, সপ্তরবত & যায়িদ ইবনু আরকাম (রাঃ) ভুল বুঝেছে । আসলে ইবনু উবাই একথা বলেনি। মোটকথা, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ইবনু উবাইয়ের কসম ও ওযর কবুল করে 'নিলেন। এদিকে জনগণের মধো যায়িদ ইবনু আরকাম (রাঃ)- এর বিরুদ্ধে ক্রোধ ও তিরঙ্কার আরও তীব্র হয়ে গেল। তিনি এই অপমানের ভয়ে গা ঢাকা দিয়ে থাকতে লাগলেন । অতঃপর বসলুল্লাহ সন্ধাক্লাছ 'আলাইহি ওয়া সান্রাম সমগ্র মুজাহিদ বাহিনীসহ
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।