বালুর প্রাসাদ – জামায়াতে ইসলামি ও নব্য দেওবন্দিদের বিভ্রান্ত মানহাজ
/ ২০
📝 লেখা 📖 পিডিএফ

বালুর প্রাসাদ - জামায়াতে ইসলামি ও নব্য দেওবন্দিদের বিভ্রান্ত মানহাজ ৪ কাঠামো বানাতে সক্ষম হয়েছিল। অত্যন্ত সুচারুভাবেই তারা একাজ করেছিল । কিন্তু জোয়ার এসে তাদের কয়েক দশকের প্রচেষ্টা ধুলিসাৎ করে দিয়েছে। তাদের মুকুট ইসলামি ব্যাঙ্কই বেহাত হয়েছে। এখন ইসলামি ব্যাঙ্ক পরিণত হয়েছে আওয়ামি ও খণখেলাপিদের সেবাদান কেন্দ্রে। অথচ এ প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য বারবার তারা দ্বীনের সাথে, শরীয়াহর সাথে আপোষ করেছে (যদিও ইসলামি ব্যাঙ্কের মূল ধারনাই শরীয়াহর সাথে সাংঘর্ষিক। তাই আপোষের ওপরেই তাদের শুরু ।)। দেশে-বিদেশে এরকম উদাহরণ অনেক। দুঃখজনকভাবে তারা এ থেকে শিক্ষা নেয়নি। আর বর্তমানে বাংলাদেশের কওমিদের মধ্যে এ মানহাজের প্রচারক ও সমর্থক বৃদ্ধি পাচ্ছে। শাপলা চত্বরের ঘটনার পর যখন তাদের উচিৎ ছিল গভীরভাবে বিশ্লেষণ, পর্যবেক্ষন পর্যালোচনা এবং আত্ম নিরীক্ষণ ও আত্মসমালোচনায় মনযোগী হওয়া - তখন তারা আগের ভুলগুলোরই পুনরাবৃত্তি করাকে বেছে নিয়েছে। কেউ মগ্ন হয়ে আছে অন্ধ ব্যক্তিপূজায়, শরীয়তের চেয়ে মাসলাককে বেশি গুরুত্ব দেয়ায় - কেউ মগ্ন হয়ে আছে “লা-মাযহাবিদের বিরুদ্ধে জিহাদে” _ কেউ মগ্ন লক্ষ মুফতির ফতোয়া কিংবা সনদ নিয়ে - তরুণদের এক অংশ মগ্ন হয়েছে মুভের মতো ফাউন্ডেশনগুলোর মোহে - কেউ সাহিত্য আর কাব্য করতে ব্যস্ত - কেউ মডারেট ইসলামে দীক্ষা নিচ্ছে - আর কেউ ইখওয়ান ও জামাতের ভুলকে পুনরুজ্জীবিত করছে - বালুর প্রাসাদ গড়া মানহাজকে আকড়ে ধরতে চাইছে।

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।