ইন্নাল হামদালিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালাতু “আলা রাসুলিল্ললাহ ওয়া 'আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম তাসলিমান কাসিরা। আম্মা বা'আদ... মুসলিম উম্মাহর বর্তমান অবস্থার পেছনে অনেকগুলো কারণ বিদ্যমান। তবে সুদীর্ঘকাল ধরে চলে আসা এ অবস্থার ক্রমাবনতি ও দীর্ঘায়নের একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক কারণ হল সমস্যার মূল কারণসমূহ ও উত্তরণের সঠিক পথকে চিনতে না পারা। ভুল পথে ফেলা প্রতিটি পদক্ষেপ পথিককে গন্তব্য থেকে দূরে নিয়ে যায়। একারণে যেসব ভুল পদ্ধতিকে সাময়িক সমাধান হিসাবে উপস্থাপন করা হয়, সেগুলো সমস্যাকে আরো তীব্র করে। ভুল মানহাজের প্রবর্তক ও প্রচারকেরা এ কারণে শুধু নিজেরা বিভ্রান্তির মধ্যে থাকেন না বরং উম্মাহকেও নিজেদের বিভ্রান্তির মধ্যে টেনে নামান। গত ১০০ বছরের অধিকাংশ ইসলামী আন্দোলন এ দোষে দুষ্ট। দ্বীন প্রতিষ্ঠা ও উম্মাহর উত্তরণের পদ্ধতি হিসাবে প্রচারিত এমন একটি ভুল মানহাজ হল - তাগুতের বিরুদ্ধাচারন না করে, তার বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ না নিয়ে, তার সতর্ক চোখের সামনে ও কঠিন মুঠির ভেতরে প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে ধীরে ধীরে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ও শক্তি অর্জন করা - এবং এক সময় ক্ষমতা দখল করে নেয়া। মূলত
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.