Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

///4,30191721/0.001) সুরাঃ আলে ইমরান ৩ ৯১ পারাঃ ৩ ইবরাহীম (আঃ)-কে তোমাদের অন্তর্ভুক্ত বলছো? অথচ তার যুগে তো হযরত মূসাও (আঃ) ছিলেন না এবং তাওরাতও ছিল না। মুসা (আঃ) এবং তাওরাত তো ইবরাহীম (আঃ)-এর পরে এসেছে” অনুরূপভাবে- “হে ব্বীষ্টানের দল! তোমরা ইবরাহীম (আঃ)-কে শ্রীষ্টান কিরূপে বলছো? অথচ শ্রীষ্টান ধর্ম তো তার বহু শতাব্দী পরে প্রকাশ পেয়েছে। এ মোটা কথাটা বুঝার মতও কি তোমাদের জ্ঞান নেই? অতঃপর এ দু'টি দল যে কিছু না জেনেও বিতর্কে লিপ্ত হয়েছে এ জন্যে আল্লাহ তা'আলা ভ€সনা করেছেন যে, ধমীয়ি বিষয়ে যে জ্ঞান তাদের রয়েছে তা নিয়ে যদি তারা কলহ করতো তবে কিছুটা খাপ খেতো। কিন্তু তারা এমন বিষয় নিয়ে কলহে লিপ্ত হয়েছে, যে বিষয়ে তাদের মোটেই জ্ঞান নেই। যে বিষয়ে তাদের জ্ঞান নেই সে বিষয়টি সর্বজ্ঞাত আল্লাহকে সমর্পণ করাই তাদের উচিত, যিনি প্রত্যেক জিনিসের মূলতন্ব্ব সম্বন্ধে অবগত রয়েছেন। একমাত্র মহান আল্লাহর প্রত্যেক প্রকাশ্য ও গোপনীয় বিষয়ে জ্ঞান রয়েছে। এ জন্যেই তিনি বলেন-আল্লাহ তা'আলা পরিজ্ঞাত আছেন এবং তোমারা অবগত নও। প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম আঃ) ইয়াহ্ুদীও ছিলেন না এবং স্রীষ্টানও ছিলেন না। বরং তিনি অংশীবাদকে ঘৃণা করতেন এবং মুশরিকদের হতে বহু দূরে থাকতেন। তিনি ছিলেন খাঁটি ঈমানদার । তিনি কখনও মুশরিক ছিলেন না।' এ আয়াতটি সুরা-ই-বাকারার নিম্নের আয়াতটির মতঃ 574৮4 225৮৫ ৮6, অর্থাৎ “তারা বলেছিল, তোমরা ইয়াহুদী হয়ে যাও অথবা স্রীষ্টান হয়ে যাও তবে সুপথ প্রাপ্ত হবে।' (২৪ ১৩৫) অতঃপর আল্লাহ তাআলা বলেন-“হযরত ইবরাহীম আঃ)-এর অনুসরণের বেশী দাবীদার এ সব লোক যারা তার যুগে দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল এবং এখন এ নবী হযরত মুহাম্মাদ মোস্তফা (সঃ) এবং তার অনুসারী মুমিনদের দল, যারা হচ্ছে মুহাজির ও আনসার এবং তাদের পরেও কিয়ামত পর্যন্ত তার অনুসারী যত লোক আসবে ।' রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “প্রত্যেক নবী (আঃ)-এর . অন্তরঙ্গ বন্ধু নবীদের (আঃ) মধ্য হতে হয়ে থাকে এবং আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন নবীদের মধ্যে হতে আমার পিতা আল্লাহ তা'আলার বন্ধু হযরত ইবরাহীম (আঃ)।' অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করেন। (জামেউত্‌ তিরমিযী ইত্যাদি) তারপর আল্লাহ তা'আলা বলেন যে, যে কেউ আল্লাহর রাসূল (সঃ)-এর উপর ঈমান আনয়ন করবে তার অভিভাবক আল্লাহ।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।