৬. 001791721/90.007 সুরাঃ আলে ইমরান ৩ ৮৮ পারাঃ ৩ অতঃপর বলা হচ্ছে- "আল্লাহকে ছেড়ে পরস্পর আমরা একে অপরকে প্রভু বানিয়ে নেবো না।" ইবনে জুরায়েজ (রঃ)-এর মতে এর ভাবার্থ হচ্ছে_ 'আল্লাহর অবাধ্যতায় আমরা একে অপরের অনুসরণ করবো না ।' ইকরামা (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে-'আমরা আল্লাহ ছাড়া আর কাউকেও সিজদা করবো না।” অতঃপর তারা যদি এ ন্যায় ভিত্তিক আহ্বানেও সাড়া না দেয় তবে- “হে মুসলমানগণ, তোমরা যে আল্লাহর আনুগত্য স্বীকার করছো এ লোকদেরকে তার সাক্ষী বানিয়ে নাও।” আমি সহীহ বুখারী শরীফের ব্যাখ্যায় এ ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছি। ওর মধ্যে রয়েছে যে, আবু সুফইয়ান (রাঃ) যখন রোম সম্রাট কায়সারের দরবারে আহুত হন এবং সম্রাট তাকে রাসূলুল্লাহ (সঃ)-এর বংশের অবস্থা জিজ্ঞেস করেন, সে সময় তিনি অমুসলিম ও তার চরম শত্রু হওয়া সত্ত্বেও তার বংশের আভিজাত্যের কথা স্বীকার করতে বাধ্য হন। অনুরূপভাবে তিনি প্রত্যেক প্রশ্নেরই স্পষ্ট ও সঠিক উত্তর দেন। এটি হোদায়বিয়ার সন্ধির পরের ও মক্কা বিজয়ের পূর্বের ঘটনা । এ কারণেই নবী (সঃ) সম্বন্ধে কায়সারের “তিনি কি চুক্তি ভঙ্গ করেন?” এ প্রশ্নের উত্তরে আবু সুফইয়ান (রাঃ) বলেছিলেনঃ “তিনি চুক্তি ভঙ্গ করেন না, তবে এখন আমাদের ও তার মধ্যে একটি চুক্তি রয়েছে, না জানি তিনি এতে কি করেন।' এখানে . উদ্দেশ্য -এটাই যে, এ সমস্ত কথা বার্তার পর রাসূলুল্লাহ সেঃ)-এর পবিত্র চিঠি পেশ করা হয়, যাতে বিসমিল্লাহ'-এর পরে রয়েছেঃ “এ পত্রটি আল্লাহর রাসূল মুহাম্মদ (সঃ)-এর পক্ষ হতে রোমের বাদশাহ কায়সারের নিকট । হিদায়াতের অনুসারীদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ইসলাম গ্রহণ কর তবে শান্তি লাভ করবে এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ পুণ্য দান করবেন । আর যদি মুখ ফিরিয়ে নাও তবে সমস্ত প্রজাদের পাপ তোমার উপর বর্তিত হবে ।” অতঃপর এ আয়াতটিই লিখেছিলেন । ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক (রঃ) প্রমুখ মনীষী লিখেছেন যে, এ সুরা অর্থাৎ সূরা-ই-আলে-ইমরানের প্রথম হতে নিয়ে কিছু কম বেশী আশি পর্যন্ত আয়াতগুলো নাজরানের প্রতিনিধিদের ব্যাপারে অবতীর্ণ হয়। ইমাম যুহরী (রঃ) বলেন যে, সর্বপ্রথম এ লোকগুলোই জিযিয়া কর প্রদান করে এবং এ বিষয়ে মোটেই মতবিরোধ নেই যে, জিযিয়ার আয়াতটি মক্কা বিজয়ের পরে অবতীর্ণ হয় । এখন প্রশ্ন উঠে যে, এ আয়াতটি মক্কা বিজয়ের পর অবতীর্ণ হয়েছে। তখন রাসুলুল্লাহ (সঃ) কি করে এ আয়াতটি হিরাক্লিয়াসের পত্রে লিখলেন? এর উত্তর কয়েক প্রকারের দেয়া যেতে পারে । প্রথম এই যে, সন্ভবতঃ এ আয়াতটি দু'বার অবতীর্ণ হয়। অর্থাৎ একবার হুদায়বিয়ার সন্ধির পূর্বে এবং
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।