Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬. 001791721/90.007 সুরাঃ আলে ইমরান ৩ ৮৬ পারাঃ ৩ আল্লাহর রাসূল (সঃ)-এর হুকুম জারী ছিল। কিন্তু তিনি সবই তাদের হাতে ছেড়ে দিলেন। প্রতি বছর তারা শুধু দু'হাজার হুল্লা (লুঙ্গী ও চাদর) প্রদান করবে । এক হাজার দেবে রজব মাসে ও এক হাজার সফর মাসে ইত্যাদি ।' পূর্ণ চুক্তিপত্র তাদেরকে দেয়া হয়। এর দ্বারা জানা যাচ্ছে যে, তাদের প্রতিনিধি দল হিজরী নবম সনে এসেছিল । কেননা, হযরত যুহরী (রঃ) বলেন যে, সর্বপ্রথম এ নাজরানবাসীরাই রাসূলুল্লাহ সেঃ)-কে জিযিয়া কর প্রদান করে ৷ আর জিযিয়ার 77727777777 পা 28৬পা ঠ ১৯০০ রঃ ৯ ্ খ, 215 ১6৮8 40] ৮03 (৯৪ ২৯) শেষ পর্যন্ত। এ আয়াতে কিতাবীদের নিকট হতে জিষিয়া গ্রহণের নির্দেশ দেয়া হয়। ইবনে মিরদুওয়াই স্বীয় গ্রন্থে লিখেছেন যে, আকিব ও তায়্যেব রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করে । তিনি তাদেরকে 'মুবাহালা*র জন্যে আহ্বান করেন এবং তিনি হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ)-কে নিয়ে বেরিয়ে পড়েন। তাদেরকে বলে পাঠালে তারা অস্বীকৃতি জানায় এবং জিযিয়া প্রদানে স্বীকৃত হয় । তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই আল্লাহর শপথ! যদি এরা দু'জন 'না" বলতো তবে এ উপত্যুকাই তাদের উপর অগ্নি বর্ষণ করতো ।” হযরত জাবির (রাঃ) বলেন যে,' ছি আয়াতটি তাদের ব্যাপারেই অবতীর্ণ হয়। (54 শব্দের তাবার্থ হচ্ছ স্বয়ং রাসূলুল্লাহ সেঃ), ও হযরত আলী (রাঃ)। (৫৫শিের দ্বারা হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ)-কে বুঝানো হয়েছে এবং (0০ শব্দ দ্বারা হযরত ফাতিমা যুহরা (রাঃ)-কে বুঝানো হয়েছে। মুসতাদরিক-ই-হাকিম প্রভৃতি হাদীস গ্রন্থেও এ অর্থের হাদীস বর্ণিত আছে। অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ “ঈসা (আঃ) সম্বন্ধে আমি যা কিছু বর্ণনা করেছি তা চরম সত্য । এতে চুল পরিমাণও বেশী কম নেই। একমাত্র আল্লাহ তা'আলাই ইবাদতের যোগ্য, অন্য কেউ নয়। তিনি প্রবল পরাক্রান্ত ও মহান বিজ্ঞানময় ৷ কিন্তু এখনও যদি এরা মুখ ফিরিয়ে নেয় এবং অন্য কিছু মানতে থাকে তবে আল্লাহ তাআলা বাতিলপন্থী ও বিবাদীদেরকে ভাল করেই জানেন। তিনি তাদেরকে জঘন্য শাস্তি প্রদান করবেন এবং এর উপরে তিনি পূর্ণ ক্ষমতাবান। কেউ না পারবে তার নিকট হতে পালাতে না পারবে তার সাথে ্রতিদন্দিতা করতে। তিনি পবিত্র ও প্রশংসার যোগ্য । আমরা -তার শাস্তি হতে তারই নিকট আশ্রয় চাচ্ছি।

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।