Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬. 001791721/90.007 সুরাঃ আলে ইমরান ৩ ৮৫ পারাঃ ৩ দিন সকাল হওয়া মাত্রই পরস্পর লা*নত দেয়ার জন্যে রাসূলুল্লাহ সেঃ) হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রোঃ)-কে স্বীয় চাদরে জড়িয়ে নিয়ে বেরিয়ে যান, পিছনে পিছনে হযরত ফাতিমা (রাঃ) আসছিলেন। সে সময় তার কয়েকজন সহধর্মিণী ছিলেন। শুরাহবীল এ দৃশ্য দেখামাত্র স্বীয় সঙ্গীদ্বয়কে বলেঃ “তোমরা জান যে, নাজরানের সারা উপত্যকা আমার কথা মত চলে এবং আমার মতানুসারেই তারা কাজ করে থাকে । জেনে রেখো যে, এটা খুব জটিল বিষয়। যদি এ লোকটি সত্য সত্যই নবীরূপে প্রেরিত হয়ে থাকেন তবে তার দৃষ্টিতে সর্বপ্রথম আমরাই অভিশপ্ত হবো এবং তার নবুওয়াতকে সর্বপ্রথম দূরে নিক্ষেপকারীরূপে সাব্যস্ত আমরাই হবো। এ কথাটি তার ও তার সহচরদের অন্তর হতে মুছে যাবে না এবং আমাদের উপর কোন না কোন বিপদ আপতিত হবে। সারা আরবে তার সবচেয়ে নিকটতম আমিই । আর জেনে রেখো যে, যদি তিনি সত্যই আল্লাহর নবী হন তবে মুবাহালা করা মাত্রই পৃথিবীর পৃষ্ঠে আমাদের একটি চুল বা নখ পর্যন্ত অবশিষ্ট থাকবে না।” তখন তার সঙ্গীদয় বলে, “হে আবু মারইয়াম! আপনার অভিমত কি?' সে বলে, 'আমার মত এই যে, তাকে আমরা নির্দেশ দাতা বানিয়ে দেই । তিনি যা নির্দেশ দেবেন আমরা তা মেনে নেবো। তিনি কখনও অন্যায় নির্দেশ দেবেন না।' তারা দু'জন শুরাহবীলের কথা সমর্থন করে। তখন শুরাহবীল রাসূলুল্লাহ সেঃ)-কে বলে, “জনাব, আমি “মুবাহালা' অপেক্ষা উত্তম জিনিস আপনার সামনে পেশ করছি।' রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “সেটা কি?' সে বলে, “আজকের দিন, আগামী রাত্রি এবং কাল সকাল পর্যন্ত আপনি আমাদের সম্বন্ধে যা নির্দেশ দেবেন আমরা তা মেনে নেবো ।' রাসূলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বলেনঃ “সম্ভবতঃ অন্যান্য লোক তোমাদের এ সিদ্ধান্ত মেনে নেবে না। শুরাহবীল বলেঃ “আপনি আমার এ সঙ্গীদ্বয়কে এ সম্বন্ধে জিজ্ঞেস করে নিন।' তিনি এ দু'জনকে জিজ্ঞেস করলে তারা বলেঃ “সারা উপত্যকার লোক তারই মতের উপর চলে থাকে । তথায় এমন কেউ নেই যে তার সিদ্ধান্ত অমান্য করতে পারে ।' রাসূলুল্লাহ সেঃ) তাদের এ প্রার্থনা মঞ্জুর করেন এবং “মুবাহালা' হতে বিরত হন, তারা তখনকার মত ফিরে যায়। পরের দিন সকালেই তারা নবী (সঃ)-এর খিদমতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ (সঃ) একটি চুক্তিপত্র তাদের হাতে দেন। “বিসমিল্লাহ'-এর পরে এঁ চুক্তিপত্রের বিষয়বস্তু নি্নবূপঃ “এ চুক্তিপত্রটি আল্লাহর নবী মুহাম্মদ (সঃ)-এর পক্ষ হতে নাজরান বাসীদের জন্য লিখিত হলো। তাদের প্রত্যেক হলদে, সাদা, কৃষ্ণ এবং গোলামের উপর

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।