Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

4৬. 001791721/90.007 সূরাঃ আলে ইমরান ৩ ৮৪ পারাঃ ৩ তাদের ভ্রমণের পোষাক খুলে ফেলে এবং লম্বা লম্বা রেশমী চাদর ও লুঙ্গী পরিধান করে। তারা স্বর্ণ নির্মিত আংটি অঙ্গুলিতে পরে নেয়। অতঃপর তারা স্বীয় চাদরের প্রান্ত ধরে রাসূলুল্লাহ সেঃ)-এর খিদমতে উপস্থিত হয় এবং সালাম জানায় । কিন্তু তিনি উত্তর দিলেন না। এরা বহুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে যে, তিনি কিছু আলাপ আলোচনা করবেন। কিন্তু এ রেশমী চাদর, লুঙ্গী এবং সোনার আংটির কারণে রাসূলুল্লাহ (সঃ) তাদের সাথে কোন কথাও বললেন না। তখন এ লোকগুলো হযরত উসমান ইবনে আফফান (রাঃ) এবং হযরত আবদুর রহমান ইব্ন আউফ (রাঃ)-এর খোজে বের হয় । এ দু'জন মনীষীর সাথেই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। তারা মুহাজির ও আনসারের এক সভাস্থলে তাদের দু'জনকে পেয়ে যায় । তাদের নিকট তারা ঘটনাটি বর্ণনা করে বলে, “আপনাদের নবী (সঃ) আমাদেরকে পত্র লিখেছিলেন । আমরা তার উত্তর দেবার জন্যে স্বয়ং উত্তর দেননি। অতঃপর আমরা তার সাথে কিছু আলোচনা করার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করি কিন্তু তিনি আমাদের সাথে কোন কথাই বলেননি । অবশেষে আমরা পরিশ্রান্ত হয়ে ফিরে এসেছি । এখন আপনারা বলুন, আমরা কি এমনিই চলে যাবো?' এ দু'জন হযরত আলী ইবনে আবূ তালিব (রাঃ)-কে বলেনঃ “আপনিই তাদেরকে উত্তর দিন।' হযরত আলী (রাঃ) তখন বলেন, “আমার ধারণায় এ লোকদের এ চাদর, লুঙ্গীগুলো ও আংটিসমূহ খুলে ফেলে দিয়ে ভ্রমণের এ সাধারণ পোষাকগুলো পরেই রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে পুনরায় উপস্থিত হওয়া উচিত।' লোকগুলো তাই করে। তারা এ সাধারণ পোষাকেই তার দরবারে উপস্থিত হয়। তারা তাকে সালাম করে এবং তিনি উত্তর দেন। অতঃপর তিনি বলেনঃ “যে আল্লাহ আমাকে সত্যের সাথে প্রেরণ করেছেন তার শপথ! এ লোকগুলো যখন আমার নিকট প্রথমবার এসেছিল তখন তাদের সাথে ইবলীস ছিল ।” তখন প্রশ্ন-উত্তর এবং আলাপ-আলোচনা শুরু হয়। রাসূলুল্লাহ (সেঃ) প্রশ্ন করছিলেন এবং উত্তরও দিচ্ছিলেন। অনুরূপভাবে এ প্রতিনিধি দলও প্রশ্ন করছিল এবং উত্তর দিচ্ছিল। অবশেষে তারা তাকে জিজ্ঞেস করে, “আপনি হযরত ঈসা (আঃ) সম্বন্ধে কি বলেন? তখন তিনি বলেনঃ “আজ আমার নিকট এর উত্তর নেই । তোমরা অপেক্ষা কর, আমার প্রভু এ বিষয়ের যে উত্তর দেবেন আমি তোমাদেরকে তা শুনিয়ে দেবো ।” পরের দিন তারা পুনরায় আসে। রাসূলুল্লাহ (সঃ) তখনই অবতারিত এ..5./49.-এ আয়াতটি ৫43 পর্যন্ত পাঠ করে শুনিয়ে দেন। তারা এ কথা মেনে নিতে অস্বীকার করে। পরের

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।