সূরাঃ আলে ইমরান ৩ ০৮৮৪5 পারাঃ ৩ প্রতি নিক্ষিপ্ত হয়। তাকে তিনি ডেকে বলেনঃ 'এদের সাথে গমন কর এবং সত্যের সাথে তাদের মতবিরোধের মীমাংসা করে দাও ।' সুতরাং তিনি তাদের সাথে গমন করেন। ইবনে মীরদুওয়াই (ঃ)-এর গ্রন্থের মধ্যেও এ ঘটনাটি এভাবেই নকল করা হয়েছে, কিন্তু তথায় নেতৃবর্ণের সংখ্যা রয়েছে বারজন এবং এ ঘটনার মধ্যে কিছু দীর্ঘতাও রয়েছে, তাছাড়া কিছু বেশী কথাও আছে। সহীহ বুখারী শরীফের মধ্যে হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাজরানের দু'জন নেতা আকিব ও সায়্যেদ 'মুবাহালা'র জন্যে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করে । কিন্তু একজন অপরজনকে বলেঃ “এ কাজ করো না। আল্লাহর শপথ! যদি ইনি নবী হন আর আমরা তার সাথে “মুবাহালা' করি তবে আমরা আমাদের সন্তানাদিসহ ধ্বংস হয়ে যাব ।" সুতরাং তারা একমত হয়ে রাসূলুল্লাহ (সঃ)-কে বলেঃ “জনাব! আপনি আমাদের নিকট যা চাইবেন আমরা তা প্রদান করবো। আপনি আমাদের সাথে একজন বিশ্বস্ত লোককে প্রেরণ করুন এবং অবশ্যই বিশ্বস্ত লোককেই পাঠাতে হবে ।”"তিনি বলেনঃ “তোমাদের সাথে আমি পূর্ণ বিশ্বস্ত লোককেই প্রেরণ করবো ।' রাসূলুল্লাহ সেঃ) কাকে নির্বাচন করেন এটা দেখার জন্যে তার সহচরবর্গ এদিক ওদিক দৃষ্টিপাত করেন। তিনি বলেনঃ “হে আবু উবাইদাহ! তুমি দাড়িয়ে যাও।” তিনি দীড়ালে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ 'এ লোকটিই এ উম্মতের বিশ্বস্ত ব্যক্তি।' সহীহ বুখারী শরীফের অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ প্রত্যেক উম্মতের বিশ্বস্ত লোক থাকে এবং এ উম্মতের বিশ্বস্ত লোক হচ্ছে হযরত আবু উবাইদাহ্ ইব্নুল জাররাহ (রোঃ)।" মুসনাদ-ই-আহমাদের মধ্যে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, অভিশপ্ত আবু জেহেল বলেছিলঃ “যদি আমি মুহাম্মদ (সঃ)-কে কাবায় নামায পড়তে দেখতাম তবে তার গর্দান উড়িয়ে দিতাম ।' বর্ণনাকারী বলেন যে, তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যদি সে এরূপ করতো তবে সবাই দেখতে পেত যে, ফেরেশতাগণ তারই গর্দান উড়িয়ে দিয়েছেন এবং যদি ইয়াহুদীরা মৃত্যুর আখাজ্ষা করতো তবে অবশ্যই তাদের মৃত্যু এসে যেতো, আর তারা তাদের স্থান জাহান্নামের আগুনের মধ্যে দেখে নিতো । যেসব ্রীষ্টানকে মুবাহালার জন্যে আহবান করা হয়েছিল, যদি তারা রাসূলুল্লাহ সেঃ)-এর সাথে মুবাহালার জন্যে বের হতো তবে তারা ফিরে গিয়ে নিজেদের ধন-সম্পদ ও ছেলে মেয়েকে পেতো না। শা
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।