সূরাঃ আলে ইমরান ৩ +”+২৮5১ পারাঃ ৩ বলে, 'হে আবুল কাসিম (সেঃ)! আমাদেরকে কিছুদিন সময় দেন। আমরা পরস্পর পরামর্শ করে আপনাকে এর উত্তর দেবো ।' তখন তারা নির্জনে বসে আ'কবের নিকট পরামর্শ গ্রহণ করে যাকে তাদের মধ্যে বড় শিক্ষিত ও বুদ্ধিমান মনে করা হতো। সে তার শেষ সিদ্ধান্তের কথা নিম্ন লিখিত তাষায় স্বীয় সঙ্গীদেরকে শুনিয়ে দেয়, “হে শ্রীষ্টানের দল! তোমরা নিশ্চিতরূপে এটা জেনে নিয়েছো যে, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহ তা'আলার সত্য রাসূল। তোমরা এটাও জান যে, হযরত ঈসা (আঃ)-এর মূলতত্্ব তাই যা তোমরা মুহাম্মদ (সঃ)-এর মুখে শুনেছো। আর তোমরা এটাও খুব ভাল জান যে, যে সম্প্রদায় নবীর সাথে পরস্পর অভিসম্পাত দেয়ার কাজে অংশ নেয় সে সম্প্রদায়ের ছোট বড় কেউ বাকি থাকে না বরং সবাই সমূলে ধ্বংস হয়ে যায়। যদি তোমরা “মুবাহালা”র জন্যে অগ্রসর হও তবে তোমাদের সর্বনাশ হয়ে যাবে । সুতরাং তোমরা ইসলাম ধর্মকেই গ্রহণ করে নাও। আর যদি তোমরা কোনক্রমেই এ ধর্ম গ্রহণ করতে স্বীকৃত না হও এবং ঈসা (আঃ) সম্বন্ধে তোমাদের যে ধারণা রয়েছে ওর উপরই প্রতিষ্ঠিত থাকতে চাও তবে মুহাম্মদ সেঃ)-এর সীথে সন্ধি করতঃ স্বদেশে ফিরে যাও ।” অতএব তারা এ পরামর্শ করতঃ নবী (সঃ)-এর দরবারে উপস্থিত হয়ে বলেঃ “হে আবুল কাসিম (সঃ)! আমরা আপনার সাথে “মুবাহালা' করতে প্রস্তুত নই । আপনি আপনার ধর্মের উপর থাকুন এবং আমরা আমাদের ধারণার উপর রয়েছি। কিন্তু আপনি আমাদের সাথে আপনার সহচরদের মধ্যে হতে এমন একজনকে প্রেরণ করুন ধার উপর আপনি সন্তুষ্ট রয়েছেন। তিনি আমাদের আর্থিক বিবাদের মীমাংসা করে দেবেন। আপনারা আমাদের দৃষ্টিতে খুবই পছন্দনীয় ।” রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বলেনঃ “আচ্ছা, তোমরা দুপুরে আবার এসো । আমি একজন খুব বিশ্বস্ত ব্যক্তিকে তোমাদের সাথে পাঠিয়ে দেবো ।' হযরত উমার (রাঃ) বলেনঃ “আমি এদিন ছাড়া অন্য কোন দিন নেতা হওয়ার ইচ্ছে পোষণ করিনি শুধুমাত্র এ আশায় যে, রাসূলুল্লাহ (সঃ) যে গুণের প্রশংসা করেছেন, আল্লাহ তা'আলার নিকট আমিই যেন এ গুলোর অধিকারী হতে পারি। এ উদ্দেশ্যে আমি সেদিন খুব সকাল সকাল যোহরের নামাযের জন্যে বেরিয়ে পড়ি। রাসূলুল্লাহ (সঃ) মসজিদে আগমন করতঃ যোহরের নামায পড়িয়ে দেন। অতঃপর তিনি ডানে বামে দৃষ্টি নিক্ষেপ করেন। আমি বারবার আমার জায়গায় উচু হতে থাকি যে, যেন রাসূলুল্লাহ (সঃ)-এর দৃষ্টি আমার প্রতি নিপতিত হয়। তিনি মনযোগের সাথে দেখতেই থাকেন। অবশেষে তার দৃষ্টি হযরত আবূ উবাইদাই ইব্নুল জাররাহ (রাঃ)-এর
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।