সূরাঃ আলে ইমরান ৩. ৮ ব১০০া পারাঃ ৩ নিজেই আল্লাহ, আল্লাহর পুত্র এবং তিন আল্লাহর মধ্যে এক আল্লাহ। আল্লাহ তাআলা তাদের এ অপবিত্র কথা হতে সম্পূর্ণ মুক্ত। প্রায় সমস্ত স্বীষ্টানেরই এ বিশ্বাস। হযরত ঈসা (আঃ)-এর আন্াহ হওয়ার দলীল তাদের নিকট এই ছিল যে, তিনি মৃতকে জীবিত করতেন, অন্ধদেরকে চক্ষু দান করতেন, শ্বেতকুষ্ঠ রোগীকে নিরাময় করতেন, ভবিষ্যতের সংবাদ দিতেন এবং মাটি দিয়ে পাখী তৈরী করতঃ ওর মধ্যে ফুঁদিয়ে উড়িয়ে দিতেন। এর উত্তর এই যে, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই এ সমস্ত কাজ তার দ্বারা প্রকাশ পেতো । কারণ এই যে, যেন তার কথা সত্য হওয়ার উপর এবং হযরত ঈসা আঃ)-এর নবুওয়াতের উপর তার নিদর্শনাবলী প্রতিষ্ঠিত হয়ে যায়। যারা তাকে আল্লাহ তা'আলার পুত্র বলতো তাদের দলীল এই যে, তার পিতা ছিল না এবং তিনি দোলনা হতে কথা বলেছেন, যা তীর পূর্বে কখনও ঘটেনি । আর তিন আল্লাহর তৃতীয় আল্লাহ বলার কারণ এই যে, আল্লাহ তা“আলা স্বীয় কালাম পাকে বলেছেনঃ “আমরা করেছি, আমাদের নির্দেশ, আমাদের সৃষ্ট, আমরা মীমাংসা করেছি ইত্যাদি ।” সুতরাং যদি আল্লাহ একজনই হতেন তবে এরূপ না বলে বরং বলতেঁনঃ “আমি করেছি, আমার নির্দেশ, আমার সৃষ্ট, আমি মীমাংসা করেছি। সুতরাং সাব্যস্ত হলো যে, আল্লাহ তিনজন । একজন স্বয়ং আল্লাহ, দ্বিতীয় জন হযরত মারইয়াম এবং তৃতীয় জন হযরত ঈসা (আঃ)। আল্লাহ তা'আলা এঁ অত্যাচারী ও কাফিরদের কথা হতে সম্পূর্ণরূপে পবিত্র। তাদের এসব কথার অসারতা প্রকাশক আয়াত কুরআন মাজীদের মধ্যে অবতীর্ণ হয়েছে। এ তিনজন পাদরীর সাথে আলোচনা শেষ হলে রাসূলুল্লাহ (সঃ) তাদেরকে বলেনঃ “তোমরা মুসলমান হয়ে যাও।” তখন তারা বলেঃ “আমরা তো স্বীকারকারী রয়েছিই। রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “না, না, তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছি।' তারা বলে, “আমরা তো আপনার পূর্বেকার মুসলমান ।" রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “না, তোমাদের এ ইসলাম গ্রহণীয় নয়। কেননা, তোমরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে থাক, ক্রুশের পূজো কর এবং শূকর খেয়ে থাক ।' তারা বলে, “আচ্ছা, তাহলে বলুন তো হযরত ঈসা (আঃ)-এর পিতা কে ছিলেন?" এতে রাসূলুল্লাহ (সঃ) নীরব থাকেন এবং প্রথম হতে আশিটিরও বেশী আয়াত তাদের এ প্রশ্ের উত্তরে অবতীর্ণ হয়। হযরত ইবনে ইসহাক রেঃ) এগুলোর সংক্ষিপ্ত তাফসীর বর্ণনা করার পর লিখেছেন, রাসূলুল্লাহ (সেঃ)-এ আয়াতগুলো পাঠ করে তাদেরকে বুঝিয়ে দেন। মুবাহালার আয়াতটি পাঠ করতঃ তাদেরকে বলেনঃ “তোমরা যদি স্বীকার না কর তবে এসো আমরা “মুবাহালা*য় বের হই। এ কথা শুনে তারা
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।