Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬. 001791721/90.007 সুরাঃ আলে ইমরান ৩ ৬৯ পারাঃ ৩ প্রতি সন্তুষ্ট হোন এবং তাদেরকে সন্তুষ্ট করুন। অনুরূপভাবে হযরত ঈসা (আঃ)-এর এ আহ্বানেও কতক বানী ইসরাঈল সাড়া দেয়, তার উপর ঈমান আনয়ন করে এবং তাকে পূর্ণভাবে সাহায্য করে । আর তারা এ আলোকের অনুসরণ করে যা আল্লাহ তা'আলা হযরত ঈসা (আঃ)-এর উপর অবতীর্ণ করেছিলেন, অর্থাৎ ইঞ্জীল। এ লোকগুলো ধোপা ছিল এবং তাদের সাদা কাপড়ের কারণেই তাদেরকে 'হাওয়ারী” বলা হতো । কেউ কেউ বলেন যে, তারা শিকারী ছিল। তবে সঠিক কথা এই যে, সাহায্যকারীকে 'হাওয়ারী' বলা হয়। যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমের হাদীসে রয়েছে যে, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সঃ) বলেছিলেনঃ “আমার জন্যে স্বীয় বক্ষকে ঢাল করতে পারে এরূপ কেউ আছে কি? এ শব্দ শুনামাত্রই হযরত যুবায়ের (রাঃ) প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ (সঃ) দ্বিতীয় বার একথাই বলেন, এবারেও হযরত যুবায়ের (রাঃ) অগ্রসর হন। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “প্রত্যেক নবীরই “হাওয়ারী' (সাহায্যকারী) থাকে এবং আমার হাওয়ার” হচ্ছে হযরত যুবায়ের (রাঃ)'। এ লোকগুলো তাদের প্রার্থনায় বলে, “হে আমাদের প্রভু! সাক্ষীগণের মধ্যে আমাদের নাম লিখে নিন।' হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর. মতে এর ভাবার্থ হচ্ছে মুহাম্মাদ সৈঃ)-এর উম্মতের মধ্যে নাম লিখে নেয়া । এ তাফসীরের বর্ণনা সনদ হিসেবে খুবই উৎকৃষ্ট। অতঃপর বানী ইসরাঈলের এ অপবিত্র দলের বর্ণনা দেয়া হচ্ছে যারা হযরত ঈসা (আঃ)-এর প্রাণের শক্র ছিল। তারা তাকে হত্যা করার ও শুলে চড়াবার ইচ্ছে করেছিল। সেই যুগের বাদশাহর কাছে তারা তার দুর্নাম করতো । তারা বাদশাহকে বলতো, “এ লোকটি জনগণকে পথভ্রষ্ট করছে, দেশের মধ্যে বিদ্রোহের অগ্নি প্রজ্ববলিত করছে, মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে এবং পিতা ও পুত্রের মধ্যে বিবাদের সৃষ্টি করছে।' বরং তারা তাকে দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, প্রতারক প্রভৃতি বলে অপবাদ দিয়েছিল এমনকি তাকে ব্যভিচারিণীর পুত্র বলতেও তারা দ্বিধাবোধ করেনি । অবশেষে বাদশাহও তার জীবনের শক্র হয়ে যায় এবং তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে বলে, “তাকে ধরে এনে ভীষণ শাস্তি প্রদান করতঃ ফাসি দিয়ে দাও ।' অতঃপর তিনি যে বাড়ীতে অবস্থান করছিলেন সৈন্যগণ তাকে বন্দী করার উদ্দেশ্যে সে বাড়ী পরিবেষ্টন করে তার ঘরে ঢুকে পড়ে। কিন্তু আল্লাহ তা“আলা তাঁকে তাদের হাত হতে বাচিয়ে নেন এবং তাকে এ ঘরের ছিদ্র দিয়ে আকাশে উঠিয়ে নেন। আর তার সঙ্গে সাদৃশ্য বিশিষ্ট একটি লোককে তথায় নিক্ষেপ করেন, যে সে ঘরেই অবস্থান করছিল। এ লোকগুলো রাত্রির অন্ধকারে তাকেই হযরত ঈসা (আঃ) মনে করে ধরে নিয়ে যায়। তাকে তারা কঠিন শাস্তি দেয়

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।