Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আলে ইমরান ৩ 35 পারাঃ ৩ ফিরআউনের স্ত্রী আসিয়া (রাঃ) তোমার জন্য যথেষ্ট ।” অন্য হাদীসে রয়েছে যে, এ চারজন নারী সারা বিশ্বের নারীদের মধ্যে উত্তম । আর একটি হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “পুরুষদের মধ্যে বহু পূর্ণাঙ্গ পুরুষ রয়েছে, কিন্তু নারীদের মধ্যে পূর্ণাঙ্গ প্রাপ্তা নারী মাত্র তিনজন । তারা হচ্ছেন- হযরত ইমরানের কন্যা হযরত মারইয়াম (আঃ), ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া (আঃ) এবং খুয়াইলিদের কন্যা হযরত খাদীজা (রাঃ)। আর হযরত আয়েশা (রাঃ)-এর ফযীলত নারীদের উপর এরূপ যেরূপ সারীদের (গোশতের ঝোলে ভিজান রুটির) ফযীলত সমস্ত আহার্ষের উপর ।' এ হাদীসটি সুনান-ই-আবু দাউদ ছাড়া অন্যান্য সব হাদীসেই রয়েছে। সহীহ বুখারী শরীফের এ হাদীসে হযরত খাদীজা (রাঃ)-এর উল্লেখ নেই । আমি এ হাদীসের সমস্ত সনদ এবং প্রত্যেক সনদের শব্দগুলো স্বীয় “কিতাবুল বিদায়াহ্‌ ওয়ান্িহায়াহ'-এর মধ্যে হযরত ঈসা (আঃ)-এর বর্ণনায় জমা করোছি। ফেরেশতাগণ বলেন, “হে মারইয়াম! আপনি আপনার সময় বিনয় প্রকাশ এবং রুকু" ও সিজদায় কাটিয়ে দিন। আল্লাহ তা'আলা আপনাকে স্বীয় ক্ষমতার এক বিরাট নিদর্শন বানাতে চান। সুতরাং মহান আল্লাহর দিকে আপনার পূর্ণ মনঃসংযোগ করা উচিত ।%:4$ শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। যেমূন অন্য জায়গায় রয়েছে- রি 4 রর ৭ মে রিট অর্থাৎ “আকাশ ও পৃথিবীর সমুদয় বস্তু তারই অধিকারে রয়েছে এবং প্রত্যেকেই তার অনুগত ।” (৩০ ২৬) মুসনাদ-ই-ইবনে আবি হাতিমের একটি মারফৃ* হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কুরআন কারীমের মধ্যে যেখানেই ?%৫ শব্দটি রয়েছে তারই ভাবার্থ হচ্ছে আনুগত্য স্বীকার।' ইবনে জারীরও রঃ) হাদীসটি বর্ণনা করেছেন কিন্তু ওর সনদে দুর্বলতা রয়েছে। হযরত মুজাহিদ (রঃ) বলেন, 'হ্যরত মারইয়াম (আঃ) নামাযে এত অধিকক্ষণ দীড়িয়ে থাকতেন যে, তার জানুদ্ধয় ফোলে যেতো । ০০৯ শব্দের ভাবার্থ হচ্ছে নামাযে এভাবেই লম্বা লম্বা রুকৃ' করা ।' হযরত হাসান বসরী রেঃ)-এর মতে এর ভাবার্থ হচ্ছে- “তোমার প্রভুর ইবাদতে লিপ্ত থাক এবং যারা রুকু” ও সিজদা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।' হযরত আওযায়ী (রঃ) বলেন, 'হযরত মারইয়াম (আঃ) স্বীয় ইবাদত কক্ষে এত বেশী পরিমাণে ও এত বিনয়ের সাথে সুদীঘ সময় ধরে নামায পড়তেন যে, তার পদদ্ধয়ে হলদে পানি নেতে আসতো ।”

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।