৬. 001791721/80.007 সুরাঃ আলে ইমরান ৩ ৩৭ পারাঃ ৩ অতঃপর নির্দেশ হচ্ছে- “হে নবী (সঃ)! কিতাবধারী ইয়াহুদী ও শ্রীষ্টানদেরকে এবং নিরক্ষর মুশরিকদেরকে বলে দাও-তোমাদের সবারই সুপথ প্রাপ্তি ইসলামের মধ্যেই রয়েছে। যদি তারা অমান্য করে তবে কোন কথা নেই। তোমার কর্তব্য শুধু প্রচার করা এবং তুমি তোমার এই কর্তব্য পালন করেছো । আল্লাহ তাদেরকে দেখে নেবেন । তাদের সবারই প্রত্যাবর্তন তার কাছেই । তিনি যাকে চান সুপথ প্রদর্শন করেন এবং যাকে চান পথত্রষ্ট করেন। স্বীয় নৈপুণ্য তারই ভাল জানা আছে। তিনি স্বীয় বান্দাদেরকে দেখতে রয়েছেন। কে সুপথ প্রাপ্তির যোগ্য এবং কে ভ্রান্তপথের পথিক তা তিনিই ভাল জানেন । তার কার্ষের হিসাব গ্রহণকারী কেউ নেই।' এ আয়াতে এবং এরই মত বহু আয়াতে এ কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) সমস্ত সৃষ্টজীবের নিকট রাসূল হয়ে এসেছিলেন এবং তীর ধর্মের নির্দেশাবলী এর প্রকৃষ্ট প্রমাণ। কিতাব ও সুন্নাহর মধ্যে এ বিষয়ের বহু আয়াত ও হাদীস রয়েছে । কুরআন পাকের মধ্যে এক জায়গায় রয়েছেঃ ভিন (4476 অর্থাৎ " 'হে মানবমণ্নী। নিশ্চয়ই আমি তোমাদের সবারই জন্যে আল্লাহর রাসূল ।” (৭ ১৫৮) অন্য আয়াতে রয়েছেঃ পে) 7 2৩ 05407540445 অর্থাৎ “সেই আল্লাহ কল্যাণময় যিনি স্বীয় বান্দার উপর কুরআন অবতীর্ণ করেছেন, যেন সে সারা দুনিয়াবাসীর জন্যে ভয় প্রদর্শক হয়ে যায়” । (২৫৪ ১) সহীহ বুখারী ও সহীহ মুসলিম প্রভৃতি হাদীস গ্রন্থে কয়েকটি ঘটনা ধারাবাহিক রূপে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) চতুষ্পার্থের সমস্ত বাদশাহর নিকট এবং অন্যান্য লোকদের নিকট পত্র পাঠিয়েছিলেন । এ পত্রগুলোর মাধ্যমে তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন তারা আরবই হোক বা আজমীই হোক, কিতাবধারীই হোক বা অন্য কোন ধর্মের লোক হোক না কেন। এভাবে তিনি প্রচারের দায়িতৃ পূর্ণভাবে পালন করেছিলেন। মুসনাদ-ই-আবদুর রাজ্জাকের মধ্যে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে তার শপথ! এ উম্মতের মধ্যে ইয়াহুদই হোক বা স্রীষ্টানই হোক যারই কানে আমার নবুওয়াতের বাদ পৌছবে এবং আমার আনীত জিনিসের উপর সে বিশ্বাস স্থাপন করবে না, আর এ অবস্থাতেই মৃত্যুবরণ করবে সে অবশ্যই জাহান্নামী হবে ।” সহীহ
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।