Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 001791781/10-0017 _ সুরাঃনিসা ৪ ২৯২ পারাঃ ৪ আরবের মুশরিকরদের প্রথা ছিল এই যে, কেউ মারা গেলে তার বড় সন্তানেরা তার সমস্ত মাল পেয়ে যেতো। তার ছোট সন্তানেরা ও স্ত্রীরা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যেতো ৷ ইসলাম এ নির্দেশ জারী করে সবারই জন্যে সমান অধিকার প্রতিষ্ঠিত করে । বলা হয় যে, উত্তরাধিকারী সবাই হবে, প্রকৃত আত্মীয়তাই হোক বা বিবাহ বন্ধনের কারণেই হোক বা আযাদী সম্পকী় কারণেই হোক না কেন, অংশ সবাই পাবে- অংশ কমই হোক আর বেশীই হোক। হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত উম্মে কাজ্জাহ (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে হাযির হয়ে আরয করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার দুটি ছেলে আছে। তাদের পিতা মারা গেছে এবং তাদের নিকট কিছুই নেই।” এ হাদীসটি অন্য শব্দে উত্তরাধিকারের অন্য দুটি আয়াতের তাফসীরেও ইনশাআল্লাহ্‌ অতিসত্রই আসবে । দ্বিতীয় আয়াতের ভাবার্থ হচ্ছে-“যখন কোন মৃত ব্যক্তির মীরাস বন্টন হতে থাকবে, সে সময়, যদি তার কোন দূর সম্পকীয় আত্মীয়ও এসে পড়ে যার কোন অংশ নেই এবং ইয়াতিম ও মিসকীনেরাও এসে যায় তবে তাদেরকেও কিছু কিছু প্রদান কর।' ইসলামের প্রাথমিক যুগে তো এটা ওয়াজিব ছিল এবং কারও কারও মতে এটা মুসতাহাব ছিল, আর এখনও এ হুকুম বাকী আছে কি না সে বিষয়ে দু'টি উক্তি রয়েছে। হযরত ইবনে আব্বাস রোঃ)-এর মতে এ হুকুম এখনও বাকী আছে। হযরত মুজাহিদ (রঃ), হযরত ইবনে মাসউদ (রাঃ), হযরত আবূ মুসা (রাঃ), হযরত আবদুর রহমান ইবনে আবূ বকর (রাঃ), হযরত আবুল আলিয়া (রঃ), হযরত শা'বী (রঃ) , হযরত হাসান বসরী (রঃ), হযরত ইবনে সীরীন (রঃ), হযরত সাঈদ ইবনে যুবাইর (রঃ), হযরত মাকহুল (রঃ), হযরত ইবরাহীম নাখঈ (রঃ), হযরত আতা" ইবনে আবি রিবাহ্‌ (রঃ), হযরত যুহরী (রঃ) এবং হযরত ইয়াহইয়া ইবনে মুআম্মারও (রঃ) একথাই বলেছেন। এমনকি হযরত ইবনে আব্বাস (রোঃ) ছাড়া এসব পণ্ডিত এ হুকুমকে ওয়াজিব বলেছেন । হযরত আবু উবাইদাহ (রাঃ) এক অসিয়তের অভিভাবকত্ব করেন। তিনি একটি ছাগী যবেহ করেন এবং এ তিন প্রকারের লোককে ডেকে ভোজন করিয়ে দেন। অতঃপর তিনি বলেনঃ “এ আয়াতটি না থাকলে এটাও আমার মালই ছিল৷” হযরত উরওয়া (রাঃ) হযরত মুসআব (রোঃ)-এর মাল বন্টনের সময়েও এটা প্রদান করেন। হযরত যুহরীরও (রঃ) উক্তি এই যে, এ আয়াতটি

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।