Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ নিসা ৪ 9০৮3 পারাঃ৪ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদেরকে মুস্তাকী হওয়ার নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন একমাত্র তারই ইবাদত করে এবং অন্তরে যেন তারই ভয় রাখে । অতঃপর তিনি স্বীয় ব্যাপক ক্ষমতার বর্ণনা দিতে গিয়ে বলছেন-আল্লাহ তোমাদের সকলকে একই ব্যক্তি হতে অর্থাৎ হযরত আদম (আঃ) হতে সৃষ্টি করেছেন। এবং এ ব্যক্তি হতেই তিনি হযরত হাওয়া (আঃ)-কেও সৃষ্টি করেছেন। হযরত আদম (আঃ) ঘুমিয়ে ছিলেন, এমতাবস্থায় আল্লাহ তাআলা তার বাম পাজরের পিছন দিক হতে হযরত হাওয়া আঃ)-কে সৃষ্টি করেন। তিনি জাগ্রত হয়ে তাকে দেখতে পান এবং তার প্রতি আকৃষ্ট হন। তার প্রতিও হযরত হাওয়া (আঃ)-এর ভালবাসার সৃষ্টি হয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, স্ত্রীকে পুরুষ হতে সৃষ্টি করা হয়েছে, এ জন্যে তার প্রয়োজন ও কামভাব পুরুষের মধ্যেই রাখা হয়েছে। আর পুরুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা এ জন্যেই তার প্রয়োজন মাটিতেই জ্মাখা হয়েছে। সুতরাং তোমরা স্বীয় স্ত্রীদেরকে রুদ্ধ রাখ । বিশুদ্ধ হাদীসে রয়েছেঃ '্্রীলোককে পাজর হতে সৃষ্টি করা হয়েছে এবং সবচেয়ে উচু পাজর হচ্ছে সবচেয়ে বেশী বক্র। সুতরাং তুমি যদি তাকে সম্পূর্ণ সোজা করার ইচ্ছে কর তবে তাকে ভেঙ্গে দেবে। আর যদি তার মধ্যে কিছু বক্রতা রেখে দিয়ে উপকার লাভ করতে চাও তবে অবশ্যই উপকার লাভ করতে পারবে ।" অতঃপর আল্লাহ তা'আলা বলেন- “দু'জন হতে অর্থাৎ হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) হতে বহু নর ও নারী সৃষ্টি করতঃ দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, যাদের প্রকারে, বিশেষণে, রঙ্গে, আকারে এবং কথাবার্তায় বিভিন্নতা রয়েছে। এ সমস্ত যেমন পূর্বে আল্লাহ তাঁআলারই অধিকারে ছিল, তিনি তাদেরকে এদিকে ওদিকে ছড়িয়ে দিয়েছেন ঠিক তেমনই এক সময়ে তিনি সকলকে একত্রিত করে পুনরায় নিজের দখলে নিয়ে নেবেন এবং একটি মাঠে জমা করবেন । সুতরাং তোমরা আল্লাহ তা“আলাকে ভয় করতে থাক, তার আনুগত্য ও ইবাদত করতে থাক । তোমরা সেই আল্লাহরই মাধ্যম দিয়ে তার নামেরই দোহাই দিয়ে একে অপরের নিকট তাগাদা করে থাক ।” যেমন কেউ বলে- “আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে এবং আত্মীয়তাকে মনে করিয়ে দিয়ে তোমাকে এ কথা বলছি।" মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে তোমরা

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।