Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৭১ পারাঃ ৪ কান্নায় ফেটে পড়েন এবং বলেন, “আবূ আব্দির রহমানের উপর আল্লাহ দয়া করুন! তিনি সত্য কথাই বলেছেন এবং আমাকে উপদেশ দিয়েছেন ও আমার খুবই মঙ্গল কামনা করছেন ।” অতঃপর আমাকে বলেন, “তুমি কি হাদীস লিখে থাক?” আমি বলি জি, হ্যা। তিনি বলেন, “আচ্ছা, তুমি যখন এ উপদেশনামা আমার নিকট নিয়ে এসেছো তখন তার পরিবর্তে আমি তোমার দ্বারা একটি হাদীস লিখিয়ে নিচ্ছি।” হাদীসটি নিম্নরূপঃ রাসূলুল্লাহ সেঃ)-এর নিকট এক ব্যক্তি আবেদন করেন- “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি আমাকে এমন আমল শিখিয়ে দিন যা পালন করলে আমি মুজাহিদের পুণ্য লাভ করতে পারি। তিনি তখন তাকে বলেনঃ “তোমার মধ্যে কি এ শক্তি আছে যে, তুমি নামায পড়তেই থাকবে, কখনও ক্লান্ত হবে না এবং রোযা রাখতেই থাকবে এবং কখনও বে-রোযা থাকবে না? লোকটি বলে, “হে আল্লাহর রাসূল (সঃ)! এর শক্তি কোথায়? আমি তো এ ব্যাপারে অত্যন্ত দুর্বল রাসূলুন্নাহ (সঃ) তখন লোকটিকে বলেনঃ “যদি তোমার মধ্যে এরূপ শক্তি থাকতো এবং তুমি এরূপ করতেও থাকতে তথাপি আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা লাভ করতে পারতে না। তুমিও তো এটা জান যে, যদি মুজাহিদদের ঘোড়ার দড়ি লম্বা হয়ে যায় এবং সে এদিক ওদিক চড়ে যায় তবে তজ্জন্যেও মুজাহিদের পুণ্য লিখা হয়।” এরপরে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন_ “তোমরা আল্লাহকে ভয় করতে থাক এবং এ ভয় সর্বাবস্থায়, সব সময়, সর্বকাজে থাকতে হবে ।” রাসূলুল্লাহ (সঃ) হযরত মুআ"'য ইবনে জাবাল (রাঃ)-কে যখন ইয়ামনে প্রেরণ করেন তখন তিনি তাকে বলেনঃ “হে মুআ*'য! যেখানেই থাক না কেন অন্তরে আল্মাহর ভয় রাখবে। যদি তোমার দ্বারা কোন পাপকার্য হয়ে যায় তবে তৎক্ষণাৎ কোন পুণ্যের কাজও করবে, যেন সেই পাপ মোচন হয়ে যায়। আর জনগণের সাথে উত্তম ব্যবহার করবে ।” তারপরে আল্লাহ তা'আলা বলেন- “এ চারটি কাজ করলে তোমাদের উদ্দেশ্য সফল হবে এবং দুনিয়া ও আখেরাতে তোমরা মুক্তি পেয়ে যাবে ।' হযরত মুহাম্মাদ ইবনে কারাষী (রঃ) বলেন, এর ভাবার্থ হচ্ছে, “তোমরা আমার খেয়াল রাখ, আমার ভয়ে কাপতে থাক । আমার ও তোমাদের কার্ষের ব্যাপার সংযমী হও। যখন আমার উপর ভরসা করবে তখন তোমরা মুক্তিপ্রাপ্ত ও সফলকাম হবে)

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।