৮৬. 001791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৬৮ পারাঃ ৪ একজন অশ্বারোহী এসে বলে, “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি অগ্ধে বেড়ে গিয়েছিলাম এবং অমুক পাহাড়ের উপর আরোহণ করে আমি লক্ষ্য করি যে, হাওয়াযেম গোত্রের লোক যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে গেছে। তাদের সাথে উট, ছাগল, স্ত্রীলোক এবং শিশুরাও রয়েছে।' একথা শুনে রাসূলুল্লাহ (সঃ) একটু মুচকি হেসে উঠে বলেনঃ “ইনশাআল্লাহ! এ সবগুলো মুসলমানদের যুদ্ধলন্ধ মালের অন্তর্ভুক্ত হয়ে যাবে ।' অতঃপর তিনি বলেনঃ “আজকের রাত্রের পাহারা দেবে কে?' হযরত আনাস ইবনে আবু মুরশিদ (রঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি প্রস্তুত আছি'। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যাও, সোয়ারী নিয়ে এসো ।' তিনি ঘোড়ায় আরোহণ করে হাযির হন এবং রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “এ ঘাটিতে চলে যাও এবং এঁ পর্বতের চূড়ায় আরোহণ কর । সাবধান! সকাল পর্যন্ত তাদের সাথে যেন তোমাদের কোন প্রকার বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।” ফজর হলে রাসূলুল্লাহ (সঃ) নামাযের জায়গায় এসে দু" রাকআত সুন্নত আদায় করেন এবং জনগণকে জিজ্ঞেস করেনঃ “বল তো, তোমাদের অশ্বারোহী প্রহরীর কোন পদশব্দ শুনা যাবে কি?” জনগণ বলে, “হে আল্লাহর রাসূল (সঃ)! না।” তখন নামাযের জন্য তাকবীর দেয়া হয় এবং তিনি নামায আরন্ত করেন। তার খেয়াল ঘাটির দিকেই ছিল। নামাযের সালাম ফিরিয়েই তিনি বলেনঃ “তোমরা খুশী হও। তোমাদের অশ্বারোহী আসছে।” আমরাও ঝোপের মধ্য হতে উকি মেরে দেখি । অল্পক্ষণের মধ্যে আমরাও দেখতে পাই। সে এসেই রাসূল (সঃ)-কে বলে, “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি এ উপত্যকার উপরের অংশে পৌছে গিয়েছিলাম এবং আপনার নির্দেশক্রমে তথায়ই রাত্রি অতিবাহিত করি । সকালে আমি অন্য ঘাটিও দেখে লই কিন্তু সেখানেও কেউ নেই ।” রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বলেন, রাত্রে তুমি ওখান হতে নীচেও নেমেছিলে কি? তিনি বলেনঃ “না, শুধু নামাযের জন্যে এবং প্রত্রাব পায়খানার জন্যে নীচে নেমেছিলাম।” রাসূলুল্লাহ সেঃ) তখন তাকে বলেনঃ “তুমি নিজের জন্যে জান্নাত ওয়াজিব করে নিয়েছো। এরপর আর কোন আমল না করলেও কোন ক্ষতি নেই।” (সুনান-ই-আবি দাউদ ও নাসাঈ) মুসনাদ উচু ভূমির উপর ছিলাম । অত্যন্ত ঠাণ্ডা পড়ছিল। শেষ পর্যন্ত লোক গর্ত খনন করে তাতে পড়ে রয়েছিল। সে সময় রাসূলুল্লাহ সেঃ) ডাক দিয়ে বলেনঃ “আজ রাব্রে আমাদেরকে পাহারা দেবে এবং আমাদের নিকট হতে উত্তম দু'আ নেবে এমন কেউ আছে কি?” একথা শুনে একজন আনসারী (রাঃ) দীড়িয়ে গিয়ে বলেন, “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি প্রস্তুত আছি।” রাসূলুল্লাহ সেঃ) তাকে নিজের কাছে ডেকে নিয়ে তার নাম জিজ্ঞেস করতঃ তার জন্যে বহু দু'আ:
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।