৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৬৬ পারাঃ ৪ অন্য হাদীসে “খুব বেশী মসজিদের দিকে গমন করা' এ কথাও রয়েছে। অন্য ' বর্ণনায় রয়েছে যে, পাপ মোচনের সঙ্গে সঙ্গে এ আমলসমূহের দ্বারা মর্যাদাও বৃদ্ধি পেতে থাকে। এটাই হচ্ছে এ আয়াতের ভাবার্থ। কিন্তু এ হাদীসটি একেবারেই গারীব। হযরত আবূ সালমা ইবনে আবদুর রহমান (রাঃ) বলেন- 41 শব্দের ভাবার্থ হচ্ছে নামাযের জন্যে অপেক্ষা করা ।" কিন্তু উপরে বর্ণিত হয়েছে,যে, এটা হচ্ছে হযরত আবু হুরাইরা (রাঃ)-এর উক্তি। এও বলা হয়েছে যে, 11, শব্দের অর্থ হচ্ছে শত্রুদের সাথে যুদ্ধ করা, ইসলামী সাম্রাজ্যের সীমান্তের রক্ষণাবেক্ষণ করা এবং শক্রদেরকে ইসলামী শহরে প্রবেশ করতে না দেয়া । এর উৎসাহ দানের ব্যাপারেও বহু হাদীস রয়েছে এবং ওর জন্যে বড় বড় পুণ্য প্রদানের অঙ্গীকার রয়েছে। সহীহ বুখারী শরীফে রয়েছে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এক দিনের এ প্রস্তুতি সারা দুনিয়া ও ওর সমুদয় বস্তু হতে উত্তম।' সহীহ মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এক দিবস ও রজনীর জিহাদের প্রস্তুতি এক মাসের পূর্ণ রোযা এবং এক মাসের সারা রাত্রির জাগরণ হতে উত্তম । এ প্রস্তুতির অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে সে.যত ভাল ভাল কাজ করতো সব কিছুরই সে পুণ্য পেতে থাকবে এবং অল্লাহ তা'আলার নিকট হতে তাকে আহার্য প্রদান করা হবে এবং গণ্ডগোল হতে সে নিরাপত্তা লাভ করবে ।” মুসনাদ-ই-আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ সঃ) বলেছেনঃ “প্রত্যেক মৃত ব্যক্তির আমল শেষ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে প্রস্তুতির কার্ষে রয়েছে এবং এ অবস্থাতেই মারা গেছে তার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে ও তাকে কবরের শাস্তি হতে মুক্তি দেয়া হবে ।' সুনান-ই-ইবনে মাজার বর্ণনায় এও রয়েছে যে, উত্থান দিবসের আতংক হতে সে নিরাপত্তা লাভ করবে। মুসনাদ-ই-আহমাদের অন্য হাদীসে রয়েছে যে, সকাল সন্ধ্যায় জান্নাত হতে আহার্য প্রদান করা হবে। কিয়ামত পর্যন্ত সে সংকার্ষে সুপ্রতিষ্ঠিত থাকার প্রতিদান পেতে থাকবে । মুসনাদ-ই-আহমাদের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ 'যে ব্যক্তি মুসলমানদের সীমান্তের কোন প্রান্তে তিন দিন (জিহাদের) হবে ।' আমীরুল মুমিনীন হযরত উসমান ইবনে আফ্ফান (রাঃ) স্বীয় মিম্বরের উপর ভাষণ দান কালে একদা বলেন, “আমি তোমাদেরকে রাসূলুল্লাহ (সঃ)-এর মুখে শুনা কথা শুনাচ্ছি। আমি বিশেষ এক খেয়ালে এ পর্যন্ত তোমাদেরকে তা শুনাইনি। রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “আল্লাহর পথে এক ঘন্টা পাহারা দেয়া এক হাজার রাত্রির ইবাদত হতে উত্তম যে রাত্রিগুলো দীড়িয়ে এবং দিনগুলো রোযায় কাটিয়ে দেয়া হয়।' এতদিন ধরে তার এ হাদীসটি বর্ণনা না করার কারণ তিনি বর্ণনা করেন, “আমার ভয় ছিল যে, এ মর্যাদা লাভের উদ্দেশ্যে তোমরা সবাই হয়তো মদীনা ছেড়ে যুদ্ধক্ষেত্রে গমন করবে । এখন আমি
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।