Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৬৫ পারাঃ ৪ ছিল। বরং এলোকগুলো তো এঁ শিক্ষাকে বেশী করে প্রচার করতো । তাদের প্রতিদান তাদের প্রভুর নিকট রয়েছে। তারপর বলা হচ্ছে-নিশ্য়ই আল্লাহ সত্ব্র হিসাব গ্রহণকারী ।” অর্থাৎ সত্ব্র একত্রিতকারী, পরিবেষ্টনকারী এবং গণনাকারী । অতঃপর আল্লাহ পাক বলেন-'আমার পছন্দনীয় ধর্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত থাক। কঠিন অবস্থায়, সহজ অবস্থায়, বিপদের সময়, শান্তির সময় মোটকথা কোন অবস্থাতেই ওটা পরিত্যাগ করো না। এমনকি প্রাণবায়ু নির্গত হলে যেন ওরই উপর নির্গত হয় এবং এ শক্রদের হতেও ধৈর্ধ ধারণ কর ও সহিষ্কুতা অবলম্বন কর যারা স্বীয় ধর্মকে গোপন করে থাকে ।' ইমাম হাসান বসরী (রঃ) প্রভৃতি পূর্ববর্তী আলেমগণও এ তাফসীরই করেছেন। ইবাদতের স্থানকে স্থায়ী করা এবং তথায় অটলভাবে প্রতিষ্ঠিত থাকাকে 761 বলা হয়। আবার এক নামাযের পর অন্য নামাযের জন্যে অপেক্ষা করাকেওঁ 2£/,বলে। এটাই হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রোঃ), হযরত সাহল ইবনে হানীফ (রঃ) এবং হযরত মুহাম্মাদ ইবনে কাব (রঃ)-এর উক্তি। সহীহ মুসলিম ও সুনান-ই-নাসাঈতে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এসো, আমি তোমাদেরকে এমন কাজ শিখিয়ে দেই যার ফলে আল্লাহ তা“আলা পাপ মার্জনা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। (১) কষ্টের সময় পূর্ণভাবে অযু করা, (২) মসজিদের দিকে গমন করা, (৩) এক নামাষের পর অন্য নামাযের জন্যে অপেক্ষা করা। ওটাই হচ্ছে 1) ওটাই হচ্ছে 46) এবং ওটাই হচ্ছে আল্লাহর পথের প্রস্তুতি গ্রহণ” । তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর মধ্যে রয়েছে যে, একদা হযরত আবু হুরাইরা (রাঃ) হযরত আবূ সালমা (রোঃ)-কে জিজ্ঞেস করেন, “হে আমার ভ্রাতুষ্পুত্র! তুমি এ আয়াতটির শান-ই-নযূল জান কি? হযরত আবূ সালমা (রাঃ) বলেন, 'আমার জানা নেই।' তখন হযরত আবূ হুরাইরা (রাঃ) বলেন, 'শুন, এ সময় কোন জিহাদ ছিল না। এ আয়াতটি এ লোকদের ব্যাপারে অবতীর্ণ হয় যারা মসজিদকে আবাদ রাখতো এবং নামায ঠিক সময়ে আদায় করতো । অতঃপর আল্লাহ তা'আলার যিকির করতো । তাদেরকেই নির্দেশ দেয়া হচ্ছে-“তোমরা পাঁচ ওয়াক্ত নামাযের উপর প্রতিষ্ঠিত থাক, স্বীয় আত্মা ও প্রবৃত্তিকে দমিয়ে রাখ, মসজিদের দিকে গমন করতে থাক এবং আল্লাহকে ভয় করতে থাক, আর এ কার্যগুলোই হচ্ছে জাহান্নামের শাস্তি হতে মুক্তি প্রাপ্তির কারণ।' তাফসীর-ই-ইবনে জারীরের হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেবো না যার ফলে আল্লাহ তা'আলা পাপসমূহ মার্জনা করেন ও মর্যাদা বৃদ্ধি করেন? (১) অসুবিধার সময় পূর্ণভাবে অযু করা, (২) এক নামাযের পর অন্য নামাযের জন্যে অপেক্ষা করা। এসব কাজেই তোমাদের প্রস্তুত থাকা উচিত।'

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।