৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২৬৪ পারাঃ ৪ অতঃপর তিনি মাঠে গিয়ে সাহাবীগণকে সারিবদ্ধভাবে দীড় করতঃ তার জানাযার নামায আদায় করেন। তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর মধ্যে রয়েছে যে, যখন নাজ্জাসী ইন্তেকাল করেন তখন রাসূলুল্লাহ (সঃ) সাহাবীগণকে বলেনঃ “তোমাদের ভাই-এর জন্যে ক্ষমা প্রার্থনা কর।' এতে কতগুলো লোক বলে, “রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে সেই শ্রীষ্টানের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলছেন যে আবিসিনিয়ায় মারা গেছে।' তখন এ আয়াত অবতীর্ণ হয়। কুরআন কারীমই যেন তার মুসলমান হওয়ার সাক্ষ্য প্রদান করছে। তাফসীর-ই-ইবনে জারীরে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) সাহাবীগণকে নাজ্জাসীর মৃত্যুর সংবাদ দিতে গিয়ে বলেনঃ “তোমাদের ভাই আসহামা মারা গিয়েছেন ।' অতঃপর তিনি বাইরে বেরিয়ে যান এবং যেভাবে তিনি জানাযার নামায পড়াতেন এভাবেই চার তাকবীরে জানাযার নামায আদায় করেন । এতে মুনাফিকরা এঁ প্রতিবাদ করে এবং এ আয়াত অবতীর্ণ হয় । সুনান-ই-আবি দাউদে রয়েছে, হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “নাজ্জাসীর ইন্তেকালের পর আমরা এ শুনতে থাকি যে, তার সমাধির উপর আলো দেখা যায়।” মুসতাদরীক-ই-হাকীমে রয়েছে যে, নাজ্জাসীর এক শক্র তারই সাম্রাজ্য হতে তার উপর আক্রমণ চালায় । তখন মুহাজিরগণ বলেন, “আপনি তার মোকাবিলার জন্যে চলুন। আমরাও আপনার সাথে রয়েছি। আপনি আমাদের বীরত্ব দেখে নেবেন এবং যে উত্তম ব্যবহার আপনি আমাদের সাথে করেছেন তার প্রতিদানও হয়ে যাবে ।” কিন্তু নাজ্জাসী তখন বলেন, “মানুষের সাহায্য নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার চাইতে আল্লাহর সাহায্যের নিরাপত্তাই উত্তম ।” এ ব্যাপারেই এ আয়াতটি অবতীর্ণ হয়। হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, এর ছ্বারা আহলে কিতাবের মুসলমানকে বুঝানো হয়েছে। হযরত হাসান বসরী (রঃ) বলেন যে, এর দ্বারা এ আহ্লে কিতাবকে বুঝানো হয়েছে যারা রাসূলুল্লাহ (সঃ)-এর পূর্বে ছিল, তারা ইসলামকে বুঝতো এবং রাসূলুল্লাহ (সঃ)-এর অনুগত হওয়ারও তারা সৌভাগ্য লাভ করেছিল। কাজেই প্রতিদানও তাদেরকে ছিগুণ দেয়া হবে। এক প্রতিদান রাসূলুল্লাহ (সঃ)-এর পূর্বেকার ঈমানের এবং দ্বিতীয় প্রতিদান হচ্ছে তার প্রতি ঈমান আনয়নের প্রতিদান । সহীহ বুখারী ও মুসলিমের মধ্যে হযরত আবূ মুসা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তিন প্রকারের লোক দিগুণ প্রতিদান প্রাপ্ত হয় । তাদের মধ্যে একজন হচ্ছে আহলে কিতাবের এঁ ব্যক্তি যে স্বীয় নবীর উপর ঈমান এনেছে এবং আমার উপরও বিশ্বীস স্থাপন করেছে।' এরপরে আল্লাহ তাআলা বলেন-তারা অল্পমূল্যে আল্লাহর নিদর্শনাবলী বিক্রী করে না। অর্থাৎ তাদের কাছে যে ধর্মীয় শিক্ষা বিদ্যমান রয়েছে তা তারা গোপন করে না, যেমন তাদের মধ্যকার এক ইতর শ্রেণীর লোকের এ অভ্যাস
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।