৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২৫৯ পারাঃ ৪ এরপর আল্লাহ তা'আলা বলেন-“তারা জিহাদও করেছে এবং শহীদও হয়েছে। এটা অতি উচ্চ পদমর্যাদা যে, তারা আল্লাহর পথে জিহাদ করছে, সোয়ারী কর্তিত হচ্ছে এবং মুখমণ্ডল মাটি ও রক্তের সাথে মিশে যাচ্ছে সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে যে, এক ব্যক্তি বলে, “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি যদি ধৈর্যের সাথে, সৎ নিয়তে বীরত্বের সাথে এবং পিছনে আল্লাহর পথে জিহাদ করি তবে কি আল্লাহ তাআলা আমার গোনাহ মার্জনা করবেনঃ রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ "হ্যা ।' দ্বিতীয়বার তিনি লোকটিকে জিজ্ঞেস করেনঃ তুমি কি বলেছিলে আবার বলতো? লোকটি তার প্রশ্নের পুনরাবৃত্তি করে। রাসূলুল্লাহ সেঃ) এবার উত্তরে বললেনঃ “হ্যা, কিন্তু খণ মার্জনা করা হবে না। এ কথাটি আমাকে জিবরাঈল (আঃ) এখনই বলে গেলেন ।' তাই আল্লাহ তাআলা এখানে বলছেন-আমি উপরোক্ত গুণ বিশিষ্ট লোকদের পাপসমূহ ক্ষমা করে দেবো এবং তাদেরকে এমন জান্নাতে প্রবিষ্ট করাবো যার চতুর্দিকে ফ্রোতস্বিনীসমূহ বয়ে যাচ্ছে। সেগুলোর কোনটিতৈ দুগ্ধ, কোনটিতে মধু, কোনটিতে সুরা এবং কোনটিতে নির্মল পানি রয়েছে। তাছাড়া এ সব নিয়ামতও রয়েছে যা কোন কর্ণ শ্রবণ করেনি, কোন চক্ষু দর্শন করেনি এবং কোন হৃদয় কল্পনাও করেনি । এগুলোই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ হতে প্রতিদান ।.এটা স্পষ্ট কথা যে, সমস্ত সম্রাটের যিনি সম্রাট তার নিকট হতে যে প্রতিদান পাওয়া যাবে তা কতইনা অমূল্য অসীম হবে! যেমন কোন কবি বলেন, “তিনি যদি শাস্তি দেন তবে সেই শাস্তিও হবে ধ্বংস ও নিশ্চিহৃকারী, আর যদি তিনি পুরস্কার দেন তবে সেটাও হবে বে-হিসাব ও ধারণার বাইরে ৷ কেননা, তিনি কারও মুখাপেক্ষী নন, তিনি কারও ধার ধারেন না। সৎ কর্মশীলদের উত্তম বিনিময় আল্লাহর নিকটই রয়েছে। হযরত শাদ্দাদ ইবনে আউস রেঃ) বলেন, “আল্লাহ তা'আলার ফায়সালার উপর তোমরা চিন্তিত ও অধৈর্য হয়ে যেয়ো না। জেনে রেখো যে, মুমিনের উপর অত্যাচার করা হয় না। তোমাদের যদি খুশী ও শান্তি লাভ হয় তবে আল্লাহ তা'আলার প্রশংসা ও তার কৃতজ্ঞতা প্রকাশ কর। আর যদি তোমাদেরকে কষ্ট ও বিপদ পৌছে তবে ধের্য ধারণ কর ও তারই নিকট আশ্রয় প্রার্থনা কর এবং পুণ্য ও প্রতিদানের আকাঙ্খা পোষণ কর। আল্লাহ তাআলার নিকটই উত্তম ও পবিত্র প্রতিদান রয়েছে ।'
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।