Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-0017 সূরাঃ আলে ইমরান ৩ ২৫৬ . পারাঃ ৪ এই যে, আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই, “রাসূলুল্লাহ (সঃ)-এর কোন কাজটি আপনার নিকট বেশী বিস্ময়কর মনে হয়েছিল? হযরত আয়েশা (রাঃ) কেঁদে ফেলেন এবং বলেন, “তার সমস্ত কাজই অদ্ভুত ছিল৷ আচ্ছা, একটি ঘটনা শুন। একদা রাত্রে আমার পালায় রাসূলুল্লাহ (সঃ) আমার নিকট আগমন করেন এবং আমার সঙ্গে শয়ন করেন। অতঃপর তিনি আমাকে বলেনঃ “হে আয়েশা! আমি আমার প্রভুর কিছু ইবাদত করতে চাই। সৃতরাং আমাকে যেতে দাওঃ। আমি বলি, “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহর শপথ! আমি আপনার নৈকট্য কামনা করি এবং এও কামনা করি যে, আপনি যেন মহা সম্মানিত আল্লাহর ইবাদত করেন ।' তিনি উঠে পড়েন এবং একটি মশক হতে পানি নিয়ে হালকা অযু করেন। এরপর নামাযের জন্যে দীড়িয়ে যান। তারপরে তিনি কাদতে আরন্ত করেন এবং এত কীদেন যে, তার শশ্রু মুবারক সিক্ত হয়ে যায়। অতঃপর তিনি সিজদায় পড়ে যান এবং এত ক্রন্দন করেন যে, মাটি ভিজে যায়। তার পরে তিনি কাত হয়ে শুয়ে পড়েন এবং কাদতেই থাকেন। অবশেষে হযরত বিলাল (রাঃ) এসে নামাযের জন্যে আহ্বান করেন এবং তার নয়নে অশ্রু দেখে জিজ্ঞেস করেন, “হে আল্লাহর সত্য রাসূল (সঃ)! আপনি কাদছেন কেন? আল্লাহ পাক তো আপনার পূর্বের ও পরের সমস্ত পাপ মার্জনা করে দিয়েছেন” তিনি ৫৯৫ বলেনঃ “হে বিলাল! আমি কীদবো না কেন? আজ রাত্রে আমার উপর ৬৮ ৬ 01 31/১১০। -এ আয়াতটি অবতীর্ণ হয়েছে" অতঃপর তিনি বলেন $ “এ ব্যক্তির বড়ই দুর্ভাগ্য যে এটা পাঠ করে অথচ এ সম্বন্ধে চিন্তা ও গবেষণা করে না।” আবদ ইবনে হুমায়েদ রেঃ)-এর তাফসীরেও এ হাদীসটি রয়েছে। ওতে এও রয়েছে- আমরা যখন হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গমন করি তখন আমরা তাকে সালাম জানাই । তিনি জিজ্ঞেস করেন, “তোমরা কে? আমরা আমাদের নাম বলি। শেষে এও রয়েছে-নামাষের পর রাসূলুল্লাহ সেঃ) স্বীয় ডান কটে গণ্ডদেশের নীচে হাত রেখে শয়ন করেন এবং কাদতে থাকেন, এমনকি অশ্রুতে মাটি ভিজে যায় । হযরত বিলাল (রাঃ)-এর কথার উত্তরে তিনি এও বলেনঃ 'আম্যি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো না” আয়াতগুলো নাধিল হওয়ার ব্যাপারে ১এ। ৩14 পর্যস্ত তিনি পাঠ করেন। তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর একটি দুর্বল সনদবিশিষ্ট হাদীসে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) সূরাঃ আলে ইমরানের শেষ দশটি আয়াত প্রত্যহ রাত্রে পাঠ করতেন । এ বর্ণনায় মুযাহির ইবনে আসলাম নামক বর্ণনাকারী দুর্বল ।

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।