৮৬. 001791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২৫৪ পারাঃ ৪ “যদি আমাদেরকে জাহান্নামেই নিক্ষেপ করা হতো! (আবু ইয়ালা) এ হাদীসটির সনদও গারীব । হাদীসসমূহ দ্বারা এও সাব্যস্ত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) রাত্রে যখন তাহাজ্জুদের নামাযের জন্যে গাত্রোথান করতেন তখন তিনি সূরাঃ আলে ইমরানের এ শেষ দশটি আয়াত পাঠ করতেন যেমন সহীহ বুখারী শরীফে রয়েছে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, “আমি একদা আমার খালা হযরত মাইমুনা (রাঃ)-এর ঘরে রাত্রি যাপন করি। হযরত মাইমুনা (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ (সঃ)-এর সহধর্মিণী । রাসূলুল্লাহ (সঃ) তার ঘরে এসে দীর্ঘক্ষণ ধরে তার সাথে কথা-বার্তা বলেন। শেষ এক তৃতীয়াংশ রাত্রি অবশিষ্ট থাকতে তিনি উঠে পড়েন এবং আকাশের দিকে দৃষ্টি রেখে ৮ 2১১1 95 হতে সূরার শেষ পর্যন্ত আয়াতগুলো পাঠ করেন। অতঃপর দীড়িয়ে মিসওয়াক করতঃ অযু করেন এবং এগারো রাকআত নামায আদায় করেন। হযরত বিলাল (রাঃ)-এর ফজরের আযান শুনে ফজরের দু" রাকআত সুন্নত পড়েন। অতঃপর মসজিদে গমন করতঃ জনগণকে ফজরের নামায পড়িয়ে দেন।' সহীহ বুখারীর মধ্যে এ বর্ণনাটি অন্য জায়গাতেও রয়েছে। তাঁতে রয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, বিছানার উপর আমি শয়ন করি এবং দৈর্ঘ্যের উপর শয়ন করেন রাসূলুল্লাহ (সঃ) এবং তার সহধর্মিণী হযরত মাইমুনা (রাঃ)। অর্ধেক রাত্রির কাছাকাছি, পূর্বে বা কিছু পরে রাসূলুল্লাহ (সঃ) জেগে উঠেন এবং স্বীয় হস্তদ্বয় দ্বারা স্বীয় চক্ষু মলতে মলতে উল্লিখিত দশটি আয়াত পাঠ করেন । অতঃপর লটকানো মশক হতে পানি নিয়ে ভালভাবে পূর্ণ অযু করেন এবং নামাযে দীড়িয়ে যান। আমিও এরকমই সবকিছু করে তার বাম দিকে তার অনুসরণে দাঁড়িয়ে যাই। রাসূলল্লাহ (সঃ) স্বীয় দক্ষিণ হস্ত আমার মাথায় রেখে আমার কান ধরে ঘুরিয়ে তার ডান দিকে করে নেন। অতঃপর দু'রাকআত করে করে ছয় বার অর্থাৎ বার রাকআত নামায পড়েন এবং তার পরে বেত্র পড়ে শুয়ে পড়েন। অতঃপর মুআযযিন এসে নামাযের জন্যে ডাক দেন। তিনি উঠে হালকা করে দু'রাকআত নামায পড়েন এবং বাইরে এসে ফজরের নামায পড়িয়ে দেন।” ইবনে মিরদুওয়াই-এর হাদীসে রয়েছে, হযরত আবদুল্লাহ (রাঃ) বলেন, 'আমাকে আমার পিতা হযরত আব্বাস (রোঃ) বলেন, “তুমি আজকে রাসূলুল্লাহ (সঃ)-এর পরিবারের মধ্যে রাত্রি যাপন কর এবং তার রাত্রির নামাযের অবস্থা পরিদর্শন কর।' রাত্রে যখন সমস্ত লোক ইশার নামায পড়ে চলে যায়, আমি তখন বসে থাকি । রাসূলুল্লাহ (সঃ) যাবার সময় আমাকে
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।