Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৫৩ পারাঃ ৪ শুনেছি যিনি ঈমানের দিকে ডেকেছেন।' এ আহ্বানকারী দ্বারা রাসূলুল্লাহ (সেঃ)-কে বুঝানো হয়েছে। তিনি মানবমণ্ডলীকে বলেনঃ “তোমরা তোমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন কর।" তার কথায় আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং অনুগত হয়েছি। সুতরাং আমাদের বিশ্বাস স্থাপন ও আনুগত্যের কারণে আমাদের গোনাহসমূহ মার্জনা করে দিন এবং আমাদের অমঙ্গলসমূহ আবৃত করতঃ আমাদেরকে পুণ্যবানদের সাথে মৃত্যু দান করুন। আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করুন৷" ভাবার্থ এও বর্ণনা করা হয়েছে, “আপনি আপনার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনের যে অঙ্গীকার নিয়েছিলেন তা আমরা পুরো করেছি। সুতরাং আমাদেরকে তার প্রতিদান দান করুন ।" কিন্তু পূর্ব ভাবার্থটি বেশী স্পষ্ট । মুসনাদ-ই-আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আসকালান' হচ্ছে দুই “আরূসের' মধ্যে একটি । এখান হতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তর হাজার লোককে দাড় করাবেন যাদের হিসাব-নিকাশ কিছুই নেই। এখান হতেই পঞ্চাশ হাজার শহীদ উঠবেন এবং প্রতিনিধি হয়ে আল্লাহ তা“আলার নিকট গমন করবেন। এখানে শহীদদের সারি হবে, যাদের কর্তিত মস্তক তাদের হাতে থাকবে । তাদের স্কন্ধের শিরা হতে রক্ত বইতে থাকবে । তারা বলবেন, “হে আমাদের প্রভু! আপনার রাসূলগণ যোগে আপনি আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করুন। কিয়ামতের দিন আমাদেরকে লঙ্জিত করবেন না। আপনি কখনও অঙ্গীকারের ব্যতিক্রম করেন না।' তখন আল্লাহ তাআলা বলবেন- “আমার বান্দাগণ সত্য বলছে। তাদেরকে “নাহারে বায়যায়' গোসল করিয়ে দাও। তারা তথায় গোসল করে পাক পবি্র হয়ে বের হবে। সমস্ত জাননাতেই তাদের প্রবেশাধিকার থাকবে । যেখানে মনে করে সেখানেই তারা যাতায়াত করতে পারবেন। যা চাইবেন তাই খাবেন ।* এ হাদীসটি গারীব। কেউ কেউ তো একে মাওযু* বলেছেন । কিয়ামতের দিন সমস্ত মানবের সমাবেশে আমাদেরকে লঙ্জিত ও অপমানিত করবেন না। আপনার অঙ্গীকার সত্য । আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে যে সংবাদ আমাদেরকে দিয়েছেন তা সবই অটল । কিয়ামতের দিন অবশ্যই আসবে । কাজেই হে আমাদের প্রভু! সেদিন আমাদেরকে লজ্জা ও অপমান হতে রক্ষা করুন। রাসূলল্লাহ (সেঃ) বলেনঃ “বান্দার উপর লজ্জা, : অপমান-শাসন-গর্জন এতো বেশী বর্ষিত হবে এবং আল্লাহ তা'আলার সামনে দাড় করিয়ে তাদেরকে এমনভাবে অপদস্থ করা হবে যে, তারা কামনা করবে

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।