Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরা আলে ইমরান ৩ ২৫১ পারাঃ ৪ জনমণ্ডলী! প্রত্যহ গোরস্থানে গমন কর, তাহলে পরিণাম সম্বন্ধে তোমাদের একটা ধারণা পয়দা হবে । অতঃপর স্বীয় অন্তরে এ দৃশ্য হাযির কর যে, তোমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান রয়েছো। এরপর একটি লোককে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে এবং অপর একটি দল জান্নাতে প্রবেশ করছে স্বীয় অন্তরকে এ অবস্থায় টেনে আন এবং স্বীয় দেহকেও তথায় বিদ্যমান মনে কর। জান্নাতকে তোমাদের সামনে হাযির দেখ । ওর হাতুড়ী এবং অগ্নির জেলখানাকে চক্ষুর সম্মুখে নিয়ে এসো! এ পর্যন্ত বলেই চীৎকার করে কেঁদে উঠেন এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যান। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রঃ) বলেন, একটি লোক একটি গোরস্থানে ও আবর্জনা ফেলার জায়গায় একজন দরবেশের সাথে সাক্ষাৎ করে এবং তাকে বলে, “হে দরবেশ! আপনার সামনে এখন দু*টি ভাপ্তার রয়েছে। একটি হচ্ছে লোকদের ভাপ্তার অর্থাৎ গোরস্থান এবং অপরটি হচ্ছে ধন ভাগ্তার অর্থাৎ আবর্জনা, পায়খানা ও প্রস্রাব নিক্ষেপ করার জায়গা ।' হযরত আবদুন্নাহ ইবনে উমার (রাঃ) ধ্বংসপ্রাপ্ত অস্টালিকার পার্থে গমন করতেন এবং কোন ভাঙ্গাচুরা দরজায় দাড়িয়ে অত্যন্ত আক্ষেপের সুরে বলতেন, “হে ধ্বংসপ্রাপ্ত ঘর! তোমার অবিশ্বাসী কোথায় রয়েছে? অতঃপর নিজে নিজেই বলতেন- “সবাই মাটির নীচে চলে গেছে। সকলেই ধ্বংসের পেয়ালা পান করেছে। শুধুমাত্র মহান আল্লাহর সত্য সত্তা চির-বিদ্যমান থাকবে ।' হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, “আন্তরিকতার সাথে দু" রাকআত নামায পড়া এ সমুদয় নামায হতে উত্তম যেগুলোতে সারা রাত্রি কাটিয়ে দেয়া হয়েছিল কিন্তু আন্তরিকতা ছিল না।” খাজা হাসান বসরী (রেঃ) বলেন, “হে আদম সন্তান! তোমার পেটের এক তৃতীয়াংশে ভোজন কর এক তৃতীয়াংশে পানি পান কর এবং অবশিষ্ট এক তৃতীয়াংশ এ শ্বাসের জন্যে রেখে দাও যার মধ্যে তুমি পরকালের কথার উপর, নিজ পরিণামের উপর এবং স্বীয় কার্ধাবলীর উপর চিন্তা ও গবেষণা করতে পার। কোন বিজ্ঞ লোকের উক্তি এই যে, যে ব্যক্তি দুনিয়ার জিনিসসমূহের উপর শিক্ষা গ্রহণ ছাড়াই দৃষ্টি নিক্ষেপ করে, এঁ উদাসীনতা রেঃ) বলেন, “মানুষ যদি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্রে চিন্তা করতো তবে কখনও তাদের দ্বারা অবাধ্যতা হতো না।' হযরত আমির ইবনে আবদ কায়েস রেঃ) বলেনঃ “আমি বহু সাহাবীর নিকট শুনেছি যে, ঈমানের কিরণ হচ্ছে চিন্তা, গবেষণা এবং আল্লাহর ধ্যান।' হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) বলেনঃ

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।