৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২৫০ পারাঃ ৪ বলেনঃ “দাড়িয়ে নামায পড় । ক্ষমতা না হলে বসে পড়। এতেও অক্ষম হলে শুয়ে পড়।' অর্থাৎ কোন অবস্থাতেই আল্লাহর স্মরণ হতে উদাসীন থেকো না। অন্তরে ও মুখে আল্লাহকে স্মরণ করতে থাক । এ লোকগুলো আকাশ ও যমীনের উৎপাদনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এবং এগুলোর নিপুণতার বিষয়ে চিন্তা করে, যেগুলো সেই এক আল্লাহর শ্রেষ্ঠতৃ, ক্ষমতা, নিপুণতা, স্বেচ্ছারিতা ও করুণার পরিচয় দিয়ে থাকে । হযরত শায়েখ সুলাইমান দারানী বলেনঃ “বাড়ী হতে বেরিয়ে যে যে জিনিসের উপর আমার দৃষ্টি পতিত হয়, আমি দেখি যে, ওর মধ্যে আল্লাহর একটি নিয়ামত আমার জন্যে বিদ্যমান রয়েছে এবং আমার জন্যে ওতে শিক্ষা রয়েছে। হযরত হাসান বসরী রেঃ)-এর উক্তি এই যে, এক ঘন্টাকাল চিন্তা ও গবেষণা করা সারারাত্রি দীড়িয়ে ইবাদত করা হতে উত্তম। হযরত ফাযীল (রঃ) বলেন, হযরত হাসান বসরী (রঃ)-এর উক্তি এই যে, চিন্তা, গবেষণা ও ধ্যান এমন একটি দর্পণ যা তোমার সামনে তোমার ভালমন্দ পেশ করে দেবে । হযরত সুফইয়ান ইবনে উয়াইনা (রঃ) বলেন, চিন্তা ও গবেষণা এমন একটি আলোক যা তোমার অন্তরের উপর স্বীয় প্রতিবিষ্ব নিক্ষেপ করবে ।' ্রায়ই তিনি নিম্নের পংক্তিটি পাঠ করতেন- (5০ 5 12257৮55 গি/5146৫ %21159555 ৮৮ 5 5 ৮৮*৮৮৩৭০ত্ 2741 অর্থাৎ 'যখন মানুষের চিন্তা ও ধ্যানের অভ্যাস হয়ে যায় তখন প্রত্যেক জিনিসের মধ্যে তার জন্যে শিক্ষণীয় বিষয় বিদ্যমান থাকে ।' হযরত ঈসা (আঃ) বলেনঃ “ভাগ্যবান এ ব্যক্তি যার কথা বলার মধ্যে আল্লাহর যিক্রি ও উপদেশাবলী প্রকাশ পায়, নীরবতার মধ্যে চিন্তা ও ধ্যান প্রকাশিত হয় এবং দর্শনের মধ্যে শিক্ষা ও সতর্কতা বিরাজ করে ।” লোকমান হাকীমের জ্ঞানপূর্ণ উক্তিটিও এখানে উল্লেখযোগ্য ৷ তিনি বলেনঃ “নির্জনবাস যার যত বেশী হয় তার চিন্তা, ধ্যান পরিণামদর্শিতাও তত বেশী হয়। যে পরিমাণ এটা বেশী হয় এ পরিমাণ সেই রাস্তা মানুষের উপর খুলে যায় যা তাকে জান্নাতে পৌছিয়ে দেয়৷ হযরত অহাব ইবনে মুনাববাহ (রঃ) বলেন, “আল্লাহর ধ্যান যত বেশী হবে, বোধশক্তি তত প্রখর হবে, আর বোধশক্তি যত প্রখর হবে, জ্ঞান লাভ তত বেশী হবে এবং জ্ঞান যত বেশী হবে সৎকার্যাবলীও তত বৃদ্ধি পাবে ।” হযরত উমার ইবনে আবদুল আযীয (রঃ) বলেতন, “মহান সম্মানিত আল্লাহর স্মরণে রসনা চালনা করা অতি উত্তম কাজ এবং তার নিয়ামতের উপর চিন্তা ও গবেষণা করা উত্তম ইবাদত ।” হযরত মুগীস আসওয়াদ (রঃ) সভাস্থলে বসে বলতেন, “হে
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।