Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২২৭ পারাঃ ৪ অনুসন্ধানে বদর-ই-সুগরা পর্যন্ত পৌঁছে যান। তাদেরই মর্যাদা ও বীরত্বের বর্ণনা এ মুবারক আয়াতে রয়েছে। রাসূলুল্লাহ (সঃ) এ সফরে মদীনা হতে আট মাইল দূরে 'হামরা-ই-আসাদ' নামক স্থান পর্যন্ত পৌছে যান। মদীনায় তিনি হযরত ইবনে উন্মে মাকতুম রোঃ)-কে স্বীয় প্রতিনিধি নিযুক্ত করেছিলেন । তথায় তিনি সোম, মঙ্গল ও বুধ এ তিন দিন অবস্থান করেন এবং তৎপর মদীনায় ফিরে আসেন । তথায় অবস্থানকালীন সময়ে খুযাআ” গোত্রের নেতা মা'বাদ খুযায়ী সেখান দিয়ে গমন করে । লোকটি নিজে মুশরিক ছিল । কিন্তু এ পুরো গোত্রের সাথে রাসূলুল্লাহ সেঃ)-এর সন্ধি হয়েছিল। এ গোত্রের মুশরিক ও মুমিন নির্বিশেষে তার মঙ্গলাকাঙ্থী ছিল। সে রাসূলুল্লাহ (সঃ)-কে বলে, “আপনার সঙ্গীদেরকে কষ্ট পৌছেছে বলে আমরা খুব দুঃখিত । আল্লাহ তা'আলা আপনাকে ও আপনার সহচরগণকে নিরাপদে রাখুন ।” রাসূলুল্লাহ (সঃ)-এর হামরা-ই- আসাদে পৌছার পূর্বেই আবু সুফইয়ান প্রস্থান করেছিলেন। যদিও তার ও তার সঙ্গীদের ফিরে যাওয়ার ইচ্ছে ছিল যে, মুসলমানদেরকে হত্যা করে এবং আহত করে তাদের উপর বিজয় লাভের পরেও তাদের অবশিষ্টদেরকে হত্যা না করা ভুল হয়েছে। কাজেই ফিরে গিয়ে তাদের সকলকেই হত্যা করা উচিত। একথা পূর্বেই বর্ণিত হয়েছে যে, মা'বাদ খুযায়ীর তথায় আগমন ঘটেছিল। আবু সুফইয়ান তাকে জিজ্ঞেস করেন, “বল, সংবাদ কি?' সে বলে, রাসূলুল্লাহ স্বীয় সাহাবীবর্গসহ তোমাদের পিছনে আসছেন । তারা অত্যন্ত রাগাবিত হয়েছেন । যারা পূর্ব যুদ্ধে অংশগ্রহণ করেননি তারাও আসছেন। তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে এবং তারা পূর্ণ শক্তির সাথে আক্রমণে উদ্যত হয়েছেন। আমি এরূপ সেনাবাহিনী পূর্বে কখনও দেখিনি । একথা শুনে আবূ সুফইয়ানের আকেল গুড়ুম হয়ে যায় । তিনি মা*বাদ খুযায়ীকে বলেন, “তোমার সাথে সাক্ষাৎ হওয়া ভালই হলো । নতুবা আমরা তো স্বয়ং তাদের দিকে যাওয়ার জন্যে প্রস্তুত ছিলাম ।' মা'বাদ বলে, “কখনও এরূপ ইচ্ছে করো না। আমার কথা কি? তোমরা এ স্থান ত্যাগ করার পূর্বেই হয়তো স্বয়ং ইসলামী সেনাবাহিনীর অশ্বসমূহ দেখতে পাবে । আমি তাদের সেনাবাহিনী, তাদের বীরতৃ, ক্রোধ, প্রস্তুতি এবং দৃঢ় সংকল্পের কথা ভাষায় প্রকাশ করতে অক্ষম। আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলছি যে, তোমরা অতি তাড়াতাড়ি পলায়ন কর ও নিজেদের প্রাণ রক্ষা কর। আমি তাদের ভয়াবহ প্রস্তুতির কথা পূর্ণভাবে বর্ণনা করতে পারছি না। সংক্ষেপ কথা এই যে, প্রাণ বাচাতে হলে শীত্বই এখান হতে প্রস্থান কর।” আবু সুফইয়ান ও তার সঙ্গীরা হতবুদ্ধি হয়ে মক্কার পথ ধরে।

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।