৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২২৬ পারাঃ ৪ (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ “তোমার দু'জন পিতা এ লোকদের অন্তক্ত।” কিন্তু এটা মারফৃ' রূপে বর্ণনা করা ভুল ছাড়া কিছুই নয়। কেননা, এর ইসনাদগুডলো বিশ্বস্ত বর্ণনাকারীদের উল্টো । তারা এ বর্ণনাটিকে হযরত আয়েশা (রাঃ) হতে মাওকুফরূপে এনেছেন । তাছাড়া এ জন্যেও যে, অর্থের দিক দিয়ে এর বিপরীত সাব্যস্ত আছে। হযরত যুবায়ের রোঃ) হযরত আয়েশা (রাঃ)-এর বাপ-দাদা কেউই হতেন না। সঠিক কথা এই যে, এ বর্ণনাটি হযরত আয়েশা (রাঃ) তার ভাগ্নে হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ)-এর ছেলে হযরত উরওয়া (রাঃ)-কে বলেছিলেন । হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা আবু সুফইয়ানের অন্তরে সন্ত্রাস সৃষ্টি করেছিলেন এবং যদিও তিনি উহুদের যুদ্ধে কিছুটা সফলকাম হয়েছিলেন, তথাপি মক্কার দিকে গমন করেছিলেন । রাসূলুল্লাহ (সঃ) সাহাবীগণকে বলেনঃ “আবু সুফইয়ান তোমাদের ক্ষতি করে চলে গিয়েছেন। আল্লাহ তা'আলা তার অন্তরে ভীতি সৃষ্টি করেছেন ।” উহুদের যুদ্ধ শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল এবং ব্যবসায়ীগণ যীকা”দা মাসে মদীনায় এসেছিলো। প্রতি বছর তারা বদর-ই-সুগরায় তাদের শিবির স্থাপন করতো । এবারও তারা এ ঘটনার পরে এখানে আগমন করেন । মুসলমানগণ যুদ্ধে আহত হওয়ায় ক্ষত-বিক্ষত ছিলেন। রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট তারা নিজেদের কষ্টের কথা বর্ণনা করছিলেন এবং তারা ভীষণ বিপদের মধ্যে ছিলেন । রাসূলুল্লাহ (সঃ) জনগণকে এ কথার উপর উত্তেজিত করেন যে, তারা যেন তার সাথে গমন করেন। এ লোকগুলো এখন চলে যাবে এবং আবার হজ্বের সময় আসবে । সুতরাং আগামী বছর পর্যন্ত তাদের উপর এ ক্ষমতা চলবে না। কিন্তু শয়তান মুসলমানদেরকে ধমক দিতে এবং পথ্রষ্ট করতে আরম্ভ করে। সে তাদেরকে বলে, “তোমাদেরকে ধ্বংস করার জন্যে মুশরিকরা সৈন্য প্রস্তুত করে ফেলেছে ।” এতে মুসলমানদের মন দমে যায়। রাসূলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বলেনঃ “তোমাদের একজনও না গেলেও আমি একাই যাবো ॥” অতঃপর উৎসাহ প্রদানের ফলে হযরত আবু বকর (রাঃ), হযরত উমার (রাঃ), হযরত উসমান (রাঃ), হযরত আলী (রাঃ), হযরত যুবায়ের (রাঃ), হযরত সা'দ (রাঃ), হযরত তালহা (রাঃ), হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), হযরত হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ), হযরত আবু উবাইদাহ ইবনে জাররাহ রোঃ) প্রভৃতি সত্তর জন সাহাবী তার সাথে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে যান। এ পবিত্র সেনাদল আবু সুফইয়ানের
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।