Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২২৪ পারাঃ ৪ বড় বড় বীর পুরুষেরা শহীদও হয়েছিল। কাজেই তাদের মতে তারা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ করলে কাজই ফায়সালা হয়ে যেতো । রাসূলুল্লাহ (সঃ) তাদের এ মনোভাবের কথা জানতে পেরে মুসলমানদেরকে যুদ্ধের জন্যে প্রস্তুত করতঃ বলেনঃ “তোমরা আমার সাথে চল । আমরা মুশরিকদের পিছনে ধাওয়া করবো যেন তাদের মধ্যে ত্রাস সৃষ্টি হয় এবং তারা যেন জেনে নেয় যে, মুসলমানেরাও শক্তিহীন হয়নি। তিনি শুধু তাদেরকেই সাথে নিয়েছিলেন যারা উহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন। তারা ছাড়া তিনি শুধু হযরত জাবির ইবনে আব্দুল্লাহ্‌ (রাঃ)-কে সঙ্গে নিয়েছিলেন । ক্ষত-বিক্ষত হওয়া সত্তেও রাসূলুল্লাহ সেঃ)-এর আহ্বানে তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। হযরত ইকরামা (রাঃ) বলেন যে, যখন মুশরিকরা উহুদ হতে প্রত্যাবর্তন করে তখন পথে তারা চিন্তা করতঃ পরস্পর বলাবলি করে, “না তোমরা মুহাম্মাদকে হত্যা করলে, না মুসলমানদের স্ত্রীদেরকে ধরে ফেললে । দুঃখের বিষয় তোমরা কিছুই করনি। চল, ফিরে যাই ।” রাসূলুল্লাহ সেঃ)-এর নিকট এ সংবাদ পৌছলে তিনি মুসলমানদেরকে যুদ্ধের জন্যে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তীরা সব প্রস্তুত হয়ে যান এবং মুশরিকদের পশ্চাদ্ধাবন করেন৷ অবশেষে তারা হামরাউল আসাদ বা 'বী'রে আবি উয়াইনা' পর্যন্ত পৌছেন। মুশরিকরা ভীত-সন্ত্স্ত হয়ে পড়ে এবং “আচ্ছা, আগামী বছর দেখা যাবে* -এ কথা বলে তারা মক্কার দিকে প্রত্যাবর্তন _করে। রাসূলুল্লাহ সেঃ)-ও মদীনায় ফিরে আসেন। এটাকেও একটি পৃথক যুদ্ধ বলে গণ্য করা হয়। এ পবিত্র আয়াতে ওরই বর্ণনা রয়েছে । উহুদের যুদ্ধ ১৫ই শাওয়াল রোজ শনিবার সংঘটিত হয়েছিল। ১৬ই শাওয়াল রোজ রবিবার রাসূলুল্লাহ (সঃ)-এর আহবানকারী ডাক দিয়ে বলেন, “হে জনগণ! শক্রদের অনুসন্ধানে চলুন এবং শুধুমাত্র তারাই যাবেন যারা গতকল্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। এ আহ্বান শুনে হযরত জাবির (রাঃ) উপস্থিত হয়ে আরয করেন, “হে আল্লাহর রাসূল (সঃ)! গতকালের যুদ্ধে আমি উপস্থিত ছিলাম না। কেননা, আমার পিতা হযরত আব্দুল্লাহ (রাঃ) আমাকে বলেছিলে, “বৎস! তোমার সাথে তোমার এ ছোট ছোট বোনেরা রয়েছে। তুমি বা আমি কেউই এদেরকে একাকী এখানে ছেড়ে দু'জনই যাওয়া পছন্দ করি না। একজন যাবে এবং একজন এখানে থাকবে । আমার দ্বারা এটা হতে পারে না যে, রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে তুমি যাবে আর আমি এখানে বসে থাকবো । এ জন্যেই আমার আনন্দ এই যে, তুমি তোমার বোনদের নিকট অবস্থান কর এবং আমি রাসূলুল্লাহ সেঃ)-এর সঙ্গে গমন করি।” এ কারণেই আমি ওখানেই ছিলাম

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।