৮৬. 001791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২২৩ পারাঃ ৪ একখানা পত্র দেয়া হয় যে, অমুক দিন তোমার নিকট অমুকের আগমন ঘটবে এবং অমুক দিন অমুক আসবে । সুতরাং যেমন দুনিয়াবাসী কোন অনুপস্থিত ব্যক্তির আগমন সংবাদে খুশী হয়ে থাকে, তদ্রপ এ শহীদগণ এ শহীদদের আগমন সংবাদে সন্তুষ্ট হবে।' হযরত সাঈদ ইবনে যুবায়ের রেঃ) বলেন, ভাবার্থ এই যে, যখন শহীদগণ জান্নাতে গমন করেন এবং তথায় স্বীয় স্থান, করুণা ও সুখ-শান্তি দর্শন করেন তখন বলেন, “যদি এ অবগতি আমাদের এ ভাইদের থাকতো যারা এখন পর্যন্ত দুনিয়াতেই রয়েছে, তবে তারা বীরত্বে সাথে প্রাণপণে যুদ্ধ করতো এবং এমন জায়গায় প্রবেশ করতো যেখান হতে জীবিত ফিরে আসার আশা থাকতো না, তাহলে তারাও আমাদের এ সুখ ভোগের অংশীদার হতো ।' সুতরাং রাসূলুল্লাহ (সঃ) জনগণকে তাদের এ সম্তোগের কথা জানিয়ে দেন। আর আল্লাহ তা'আলা তাদেরকে বলেন- আমি তোমাদের সংবাদ তোমাদের নবীর নিকট পৌঁছিয়ে দিয়েছি ।' ফলে তারা অত্যন্ত খুশী হন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বীরে মুআও”নার ঘটনা বর্ণিত হয়েছে। তারা ছিলেন সত্তরজন সাহাবী । তারা সবাই একই দিনে সকালে হত্যাকারীদের জন্যে একমাস পর্যন্ত প্রত্যেক নামাযে “কুনুতে' রাসূলুল্লাহ (সঃ) বদদু'আ করেন এবং তাদেরকে অভিশাপ দেন। তাদের ব্যাপারেই কুরআন কারীমের নিম্নের আয়াত অবতীর্ণ হয়েছিল-'আমাদের সম্প্রদায়কে আমাদের সংবাদ পৌছিয়ে দিন যে, আমরা আমাদের প্রভুর সঙ্গে মিলিত হয়েছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট হয়েছি।' আল্লাহ পাক বলেন-“তারা আল্লাহর নিয়ামত ও অনুগহ লাভ করার দরুন আনন্দিত হয়, আর এ জন্যেও আনন্দিত হয় যে, আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না।” হযরত আব্দুর রহমান রৈঃ) বলেন যে, $:3$:4 -এ আয়াতটি সমস্ত মুমিনের ব্যাপারে প্রযোজ্য, শহীদ হোক আর নাই হোক । এরূপে খুব কম স্থানই রয়েছে যেখানে আল্লাহ তা'আলা স্বীয় নবীদের মর্যাদার কথা বর্ণনা করার পর মুমিনদের প্রতিদানের বর্ণনা না করেন। অতঃপর এ খাটি মুমিনদের প্রশংসামূলক বর্ণনা দেয়া হচ্ছে যারা 'হামরা-ই-আসাদের' যুদ্ধে আহত ও ক্ষত বিক্ষত হওয়া সত্তেও রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে জিহাদের জন্যে প্রস্তুত হয়ে যান। মুশরিকরা মুসলমানদেরকে বিপদ পৌছিয়ে ছিল, অতঃপর তারা বাড়ীর দিকে প্রস্থান করেছিল । কিন্তু পরে তাদের ধারণা হয় যে, সুযোগ খুব ভাল ছিল। মুসলমানেরা পরাজিত হয়েছিল এবং আহতও হয়েছিল, আর তাদের
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।