Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 001791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ২২১ পারাঃ ৪ ছায়ার নীচে লটকানো প্রদীপের মধ্যে আরাম ও শান্তি লাভ করে। যখন পানাহারের এরূপ উত্তম জিনিস তারা প্রাপ্ত হয় তখন বলতে থাকে, “আমাদের জগতবাসী ভাইয়েরা যদি আমাদের উত্তম সুখভোগের সংবাদ পেতো, তাহলে তারা জিহাদ হতে মুখ ফিরিয়ে নিতো না এবং আল্লাহর পথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো না। আল্লাহ পাক বলেনঃ “তোমরা নিশ্চিত থাক। আমি জগতবাসীকে এ সংবাদ পৌঁছিয়ে দেবো ।' তাই আল্মাহ তাআলা এ আয়াতগুলো অবতীর্ণ করেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে এও বর্ণিত আছে যে, এ আয়াতগুলো হযরত হামযা (রাঃ) এবং তার সঙ্গীদের ব্যাপারে অবতীর্ণ হয়। (মুসতাদরিক-ই-হাকিম) তাফসীর কারকগণ এ কথাও বলেছেন যে, উহুদের শহীদগণের ব্যাপারেই এ আয়াতগুলো অবতীর্ণ হয়। আবু বকর ইবনে মিরদুওয়াই রেঃ) হযরত জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, হযরত জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে দেখে বলেনঃ “হে জাবির রোঃ)! তোমার কি হয়েছে যে, আমি তোমাকে চিন্তিত দেখছি? আমি বলি, 'হে আল্লাহর রাসূল (সেঃ)! আমার পিতা শহীদ হয়েছেন এবং তার উপর অনেক খণের বোঝা রয়েছে। তা ছাড়া আমার বহু ছোট ভাই বোনও রয়েছে । তিনি বলেনঃ “জেনে রেখো, আল্লাহ তা'আলা যার সঙ্গে কথা বলেছেন পর্দার আড়াল থেকেই বলেছেন। কিন্তু তোমার পিতার সঙ্গে তিনি মুখোমুখী হয়ে কথা বলেছেন। তিনি তাকে বলেছেনঃ “তুমি আমার নিকট চাও । যা চাইবে তাই আমি তোমাকে দেবো ।' তোমার আব্বা বলেছে, “হে আল্লাহ! আমি আপনার নিকট এই চাচ্ছি যে, আপনি আমাকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, যেন আমি আপনার পথে দ্বিতীয়বার যুদ্ধ করে শহীদ হয়ে আসতে পারি ।' মহা সম্মানিত আল্লাহ তখন বলেছেন, “এ কথা তো আমি পূর্ব হতেই নির্ধারিত করে রেখেছি যে, কেউই এখান হতে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে যাবে না।' তখন তোমার পিতা বলেন, 'হে আমার প্রভু! আমার পরবতীঁদেরকে তাহলে আপনি এ মর্যাদার সংবাদ পৌঁছিয়ে দিন।” তখন আল্লাহ তা“আলা এ আয়াতগুলো অবতীর্ণ করেন। বায়হাকীর মধ্যে এটুকু আরও বেশী আছে যে, হযরত আব্দুল্লাহ রোঃ) বলেন, “হে আল্লাহ! আমি তো আপনার ইবাদতের হকও আদায় করতে পারিনি।' মুসনাদ-ই-আহমাদের মধ্যে রয়েছে যে, শহীদগণ জান্নাতের দরজার উপর নদীর ধারে সবুজ গন্থজের উপর রয়েছে। সকাল-সন্ধ্যায় তাদের নিকট জান্নাতী দান পৌঁছে যায়। হাদীস দু"টির মধ্যে অনুরূপতা এই যে, কতগুলো শহীদ এমন রয়েছেন যাদের আত্মাগুলো পাখীর দেহের অভ্যন্তরে রয়েছে, আবার

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।