Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২১৯ পারাঃ ৪ এখানে আল্লাহ তা“আলা বলেন-'আল্লাহর পথে শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করলেও আখেরাতে তাদের আত্মা জীবিত থাকে এবং আহার্য প্রাপ্ত হয়। এ আয়াতটির শান-ই-নযূল এই যে, রাসূলুল্লাহ (সঃ) 'চল্পিশ অথবা সত্তরজন সাহাবীকে “বীরে মুআওনাহ' -এর দিকে পাঠিয়েছিলেন। এ দলটি যখন এ কূপের উপরে অবস্থিত গুহা পর্যন্ত পৌঁছেন তখন তারা তথায় শিবির স্থাপন করেন । তারা পরস্পর বলাবলি করেন, “এমন কে আছে যে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর রাসূলে সেঃ)-এর কালেমাকে এ পর্যন্ত পৌছাতে পারে? একজন সাহাবী এ জন্য প্রস্তুত হয়ে যান এবং এসব লোকের বাড়ীর নিকটে এসে উচ্চৈঃস্বরে বলেন, “হে বীরে মুআওনার অধিবাসীবৃন্দ! জেনে রেখো যে, আমি আন্নাহর রাসূল (সঃ)-এর একজন দূত । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাঁআলাই একমাত্র মা'বুদ এবং মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল ।' এ কথা শুনামাত্রই এক কাফির তীর নিয়ে বাড়ী হতে বেরিয়ে আসে এবং এমনভাবে লক্ষ্য করে চালিয়ে দেয় যে, তীর পঞ্জরের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এ সাহাবীর মুখ দিয়ে ্বতঃ্্তভাবে বেরিয়ে যায়ঃ 34/ 75244 অর্থাৎ 'কাণ্ার প্রভুর শপথ! আমি সফলকাম হয়েছি' ৷ তখন কাফিরেরা পদচিহ্ন ধরে এ গুহা পর্যন্ত পৌছে যায় এবং তাদের নেতা আ'মের ইবনে তোফায়েল এ সব মুসলমানকে শহীদ করে দেয় । হযরত আনাস (রাঃ) বলেন, “তাদের সম্বন্ধে কুরআন কারীমের আয়াত অবতীর্ণ হয়। তাদের উক্তি যেন নিম্নরূপ, 'আমাদের পক্ষ হতে আমাদের সম্প্রদায়কে এ সংবাদ জানিয়ে দাও যে, আমরা আমাদের প্রভুর সাথে মিলিত হয়েছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট হয়েছি। আমরা বরাবর এ আয়াতগুলো পড়তে থাকি। অতঃপর কিছুদিন পর এগুলো রহিত করে দিয়ে উঠিয়ে নেয়া হয় এবং %৫4 4 -এ আয়াত অবতীর্ণ হয়” । (মুহাম্মাদ ইবনে জারীর) সহীহ মুসলিম শরীফে রয়েছে, হযরত মাসরূক রেঃ) বলেন, “আমরা হযরত আব্দুল্লাহ (রাঃ)-কে এ আয়াতের ভাবার্থ জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “আমরা রাসূলুল্লাহ (সঃ)-কে এ আয়াতের ভাবার্থ জিজ্ঞেস করেছিলাম । তিনি বলেছিলেনঃ “তাদের আত্মাসমূহ সবুজ রং-এর পাখীর দেহের মধ্যে রয়েছে। তাদের জন্যে আরশে লটকান প্রদীপসমূহ রয়েছে। সারা জান্নাতের মধ্যে তারা যে কোন জায়গায় বিচরণ করে এবং এ প্রদীপসমূহে আরাম লাভ করে থাকে । তাদের প্রভু তাদের দিকে একবার দৃষ্টিপাত করে বলেন-“তোমরা কিছু চাও কি?' তারা বলেঃ “হে আল্লাহ! আমরা আর কি চাবো? জান্নাতের সর্বত্র আমরা

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।