৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২০৯ পারাঃ ৪ মালের উ্টপৃষ্ঠের কিছু লোম গ্রহণ করতেন, অতঃপর বলতেনঃ “এতে আমার এ অধিকারই রয়েছে যে অধিকার তোমাদের কোন একজনের রয়েছে। তোমরা আত্মসাত হতে দূরে থাক। কিয়ামতের দিন আত্মসাতকারী লাঞ্কিত ও অপমানিত হবে। সুচ ও সৃতাও পৌছিয়ে দাও এবং তদপেক্ষা নগণ্য জিনিসও (পৌছিয়ে দাও)। আল্লাহর পথে নিকটবতাঁদের সাথে এবং দূরবতীঁদের সাথে যুদ্ধ কর। যুদ্ধ স্বদেশেও কর এবং বিদেশেও কর । জিহাদ হচ্ছে জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা । জিহাদের কারণে আল্লাহ তা“আলা কাঠিন্য হতে এবং দুঃখ ও চিন্তা হতে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহর শাস্তি নিকটবতীঁদের উপর ও দূরবতীদের উপর জারী কর। আল্লাহর কাজ হতে কোন তিরস্কারকারীর তিরঙ্কার যেন তোমাদেরকে বিরত না রাখে'। (মুসনাদ-ই- আহমাদ) এ হাদীসের কিছু অংশ সুনান-ই-ইবনে মাজার মধ্যেও বর্ণিত আছে। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে আদায়কারী করে পাঠাবার ইচ্ছে করে বলেনঃ “হে আবু মাসউদ! যাও আমি তোমাকে যেন কিয়ামতের দিন এমন অবস্থায় না পাই যে, তোমার পৃষ্ঠোপরি শব্দকারী উট থাকে যা তুমি আত্মসাত করে নিয়েছো।' আমি বলি-হে আল্লাহর রাসূল (সেঃ)! আমি তাহলে যেতে চাই না। তখন তিনি বলেনঃ “আচ্ছ ঠিক আছে, আমি তোমাকে জোরপূর্বক পাঠাতেও চাইনে।' (সুনান-ই-আবি দাউদ) ইবনে মিরদুওয়াই (রঃ)-এর গ্রন্থে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ যদি কোন পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয় অতঃপর ওটা সত্তর বছর পর্যন্ত চলতে থাকে তথাপি জাহান্নামের তলদেশে পৌছতে পারবে না। আত্মসাতকৃত জিনিসকে এঁরূপভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং আত্মসাতকারীকে বলা হবে-'যাও ওটা নিয়ে এসো? । আল্লাহ পাকের 22220 -% %40 ০৫054 02 -এ উক্তির ভাবার্থ এটাই । মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, খাইবারের যুদ্ধের দিন সাহাবা-ই-কিরাম আসেন ও বলেন, অমুক শহীদ, অমুক শহীদ । একটি লোক সম্বন্ধে এ কথা বলা হলে রাসূলুল্লাহ সেঃ) বলেন, “কখনই নয়, আমি তাকে জাহান্নামে দেখেছি। কেননা, সে গনীমতের মাল হতে একটি চাদর আত্মসাত করেছিল।" অতঃপর তিনি বলেন, “হে উমার ইবনে খাত্তাব! তুমি যাও এবং জনগণের মধ্যে ঘোষণা করে দীও যে, শুধুমাত্র ঈমানদারগণই জান্নাতে . যাবে ।' হযরত উমার (রাঃ) বলেন, “আমি গিয়ে এটা ঘোষণা করে দেই।" এ হাদীসটি সহীহ মুসলিম ও জামেউত্ তিরমিধীর মধ্যেও রয়েছে। ইমাম
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।