সূরাঃ আলে ইমরান ৮7৩8 পানা বা তিনি পক্ষপাতিত্ও করেন না যে, সৈন্যদের মধ্যে কাউকে যুদ্ধলধ মালের অংশ দেবেন এবং কাউকে বঞ্চিত রাখবেন'। এ আয়াতের তাফসীর নিম্নরূপও করা হয়েছেঃ 'এটা হতে পারে না যে, নবী (সঃ) আল্লাহর নাধিলকৃত কোন কিছু গোপন করবেন এবং স্বীয় উম্মতের নিকট পৌছিয়ে দেবেন না।' রি শব্দের“/-কে পেশ দিয়েও পড়া হয়েছে । তখন অর্থ হবেঃ 'নবী (সঃ)-এর ব্যক্তিত্ব এরূপ নয় যে, তার নিকটতম সহচরগণ তার বিশ্বাসঘাতকতা করবেন ।' যেহেতু হযরত কাতাদাহ রোঃ) এবং হযরত রাবী” রোঃ) হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধে প্রাপ্ত গনীমতের মাল হতে কিছু মাল রাসূলুল্লাহ (সঃ)-এর কয়েকজন সহচর বন্টনের পূর্বেই গ্রহণ করেছিল। সে সময় এ আয়াতটি অবতীর্ণ হয়। (তাফসীর-ই-ইবনে জারীর) অতঃপর আত্মসাতকারী লোকদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং ভীষণ শাস্তির সংবাদ দেয়া হচ্ছে। হাদীসসমূহে এ সম্পর্কে অনেক কিছু ভীতির কথা রয়েছে। যেমন মুসনাদ-ই- আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-“সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হচ্ছে এ ব্যক্তি, যে তার প্রতিবেশীর ক্ষেত্রের ভূমি বা ঘরের মাটি দাবিয়ে নেয়। যদি এক হাত মাটিও অন্যায়ভাবে নিজের দিকে চেপে নেয় তবে সাতটি যমীনের রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যাকে আমি শাসনকর্তা নিযুক্ত করি, তার বাড়ী না থাকলে বাড়ী করতে পারে, স্ত্রী না থাকলে স্ত্রী করতে পারে; খাদেম না থাকলে তা রাখতে পারে, সোয়ারী না থাকলে ওটাও সংগ্রহ করতে পারে এবং এগুলো ছাড়া যদি অন্য কিছু গ্রহণ করে তবে আত্মসাতকারী হিসেবে গণ্য হবে ।* এ হাদীসটি সুনান-ই-আবি দাউদের মধ্যেও অন্য শব্দে বর্ণিত আছে। ইবনে জারীরের মধ্যে হাদীস রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি এ লোকটিকে চিনি যে কিয়ামতের দিন এমন ছাগল নিয়ে আগমন করবে যে ভ্যা ভ্যা চীৎকার করবে, লোকটি আমার নাম নিয়ে ডাক দেবে । আমি বলবো-আজ আমি আল্লাহর নিকট তোমার কোন কাজে আসবো না, আমি তো তোমার নিকট আল্লাহর বাণী পৌছিয়ে দিয়েছিলাম । আমি এ লোকটিকেও চিনি যে শব্দকারী উট নিয়ে আগমন করবে । সে বলবেঃ “হে মুহাম্মাদ (সঃ), হে মুহাম্মদ (সেঃ)'! “আমি বলবো-আমি তোমার জন্যে আল্লাহর নিকট কোন কিছুরই আধিকারী নই । আমি তো তাবলীগ করেছিলাম । এ লোকটিকেও আমি চিনে নেবো যে চিহি চিহি শব্দকারী ঘোড়া নিয়ে উঠবে । সেও আমাকে ডাক দেবে ।
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।