৮৬4. 301791781/10-0017 সূরাঃ আলে ইমরান ৩ ২০৫ পারাঃ ৪ সাহায্যকারী ও পরামর্শদাতা । আর এ দু'জনই ছিলেন মুসলমানদের পিতৃতুল্য। (কালবী) মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) এ দু'জন সাহাবী (রাঃ) কে বলেছিলেনঃ “কোন কার্ষে যদি তোমারা দু'জন একমত হয়ে যাও তবে আমি কখনও তোমাদের বিপরীত মত পোষণ করবো না।" রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ £?£ শব্দের অর্থ কি? তিনি বলেনঃ 'জ্ঞানীদের পরামর্শক্রমে যখন কোন কার্ষের সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে তখন তা মেনে নেয়া ।' (ইবনে মিরদুওয়াই) সুনান-ই-ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ (সঃ)-এর নিম্নের ঘোষণাও বর্ণিত আছেঃ “যার নিকট পরামর্শ গ্রহণ করা যায় সে একজন বিশ্বস্ত ব্যক্তি ।' সুনান-ই-আবি দাউদ, জামেউত তিরমিযী এবং সুনান-ই-নাসাঈর মধ্যেও বর্ণনাটি রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান বলেছেন। অন্য এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ বলেছেনঃ “যখন তোমাদের মধ্যে কেউ তার ভাই-এর নিকট কোন পরামর্শ গ্রহণ করে তখন সে যেন তাকে ভাল পরামর্শ দান করে ।' (ইবনে মিরদুওয়াই) এরপর আল্লাহ পাক বলেনঃ “যখন তোমরা কোন কার্ষের পরামর্শ গ্রহণের 9১85588551৮ আল্লাহ তা'আলা নির্ভরশীলদেরকে ভাল বাসেন।' অতঃপর দ্বিতীয় আয়াতের যোষণা ঠিক এরই মা রবে রত হযেছে। তা হচছে- ১41 25015 21 4 অর্থাৎ সাহায্য শুধু অল্লাহর পক্ষ থেকেই যিনি পরাক্রান্ত বিজ্ঞানময়। তার পরে বলা হচ্ছে যে, মুমিনদের শুধুমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করা উচিত। অতঃপর আল্লাহ পাক বলেন- “আত্মসাত করা নবীর জন্য মোটেই শোভনীয় নয়।' হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, বদর যুদ্ধে যে গনীমতের মাল পাওয়া গিয়েছিল, তন্মধ্য হতে একটি লাল রং-এর চাদর হারিয়ে যায়। তখন লোকেরা বলাবলি করে যে, সম্ভবতঃ এটা রাসূলুল্লাহ-ই (সেঃ) নিয়েছেন। তখনই এ আয়াতটি অবতীর্ণ হয়। (জামেউত্ তিরমিযী) অন্য বর্ণনায় রয়েছে যে, মুনাফিকরা রাসূলুল্লাহ (সঃ)-কে কোন জিনিসের অপবাদ দিয়েছিল যার ফলে এ আয়াতটি অবতীর্ণ হয়। সুতরাং সাব্যস্ত হচ্ছে যে, রাসূলগণের নেতা হযরত মুহাম্মাদ মোস্তফা (সঃ) যে কোন প্রকারের বিশ্বাসঘাকতা ও আত্মসাৎ করণ হতে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র। সেটা মাল বন্টনই হোক বা আমানত আদায় করার ব্যাপারেই হোক । হযরত ইবনে আব্বাস রোঃ) হতে এও বর্ণিত আছেঃ “নবী (সঃ) আত্মসাত করতে পারেন না
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।