৮৬. 001791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ২০৩ পারাঃ ৪ (রঃ) বলেনঃ এটাই রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র যার উপর তিনি প্রেরিত হয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ পাক বলেনঃ 'তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছেন, ধার উপর তোমদের কষ্ট কঠিন ঠেকে, যিনি তোমাদের উপর লোভী এবং যিনি মুমিনদের উপর স্নেহশীল, দয়ালু। মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত আবু উমামা বাহেলী রোঃ)-এর হাত ধরে বলেন, “হে আবু উম্যা! কতগুলো মুমিন এমন আছে যাদের জন্যে আমার হৃদয় স্পন্দিত হয়"। (%4 শব্দের অর্থ হচ্ছে কর্কশ ভাষা । কেননা, এর পরে ০%হা। 2: শব্দ রয়েছে। অর্থাৎ কঠিন হৃদয় । ইরশাদ হচ্ছে-যদি তুমি কর্কশ ভাষী ও কঠোর হৃদয় বিশিষ্ট হতে তবে মানুষ তোমার চতুষ্পার্ হতে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়তো এবং তোমাকে পরিত্যাগ করতো । কিন্তু আল্লাহ তা'আলা তাদের অন্তরে তোমার প্রতি ভালবাসা স্থাপন করেছেন। আর এজন্যে তাদের দিক হতে তোমাকেও প্রেম এবং নম্রতা দান করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন, আমি পূর্ববর্তী গ্রন্থসমূহেও রাসূলুল্লাহ (সঃ)-এর গুণাবলী দেখেছি যে, তিনি কর্কশভাষী, কঠিন হৃদয়, বাজারে গোলমালকারী এবং ন্যায়ের প্রতিশোধ অন্যায় ছারা গ্রহণকারী ছিলেন না। বরং তিনি ছিলেন মার্জনাকারী ও ক্ষমাকারী। জামেউত্ তিরমিযীর মধ্যে একটি গারীব হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মানুষকে অভিবাদন জানাতে, তাদের মঙ্গল কামনা করতে, তাদের অপরাধ এড়িয়ে চলতে আমাকে আল্লাহ পাকের পক্ষ হতে এ রূপই নির্দেশ দেয়া হয়েছে যেরূপভাবে অবশ্য পালনীয় কর্তব্যসমূহ বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে'। অনুরূপভাবে উপরোক্ত আয়াতেও তাকে নির্দেশ দেয়া হচ্ছে-হে নবী (সঃ)! তুমি তাদেরকে ক্ষমা কর ও আল্লাহ পাকের নিকট তাদের জন্যে ক্ষমা প্রার্থনা কর এবং সকল কার্ধে তাদের নিকট পরামর্শ গ্রহণ কর। এ কারণেই সাহাবীগণকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সেঃ) তার সকল কার্ষে তাদের নিকট পরামর্শ গ্রহণ করতেন এবং ওটা তার অভ্যাসে পরিণত হয়েছিল৷ যেমন বদরের যুদ্ধের দিন শক্রবাহিনীর দিকে অগ্রসর হওয়ার জন্যে তিনি তাদের নিকট পরামর্শ নেন। তখনি তার সহচরবৃন্দ বলেছিলেন, যদি আপনি আমাদেরকে সমুদ্রের তীরে দীড় করতঃ পানিতে ঝাঁপিয়ে পড়ে সমুদ্র পাড়ি দেয়ারও নির্দেশ প্রদান করেন তবুও সে নির্দেশ পালনে আমরা মোটেই কুগ্ঠিত হবো না। আর যদি আপনি আমাদেরকে “বারকুল গামাদ' পর্যন্ত নিয়ে যেতে ইচ্ছে করেন তাহলেও
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।