৮৬. 301791781/10-007 সুরা আলে ইমরান ৩ ১৯৫ পারাঃ ৪ আল্লাহর কসম দিয়ে বিরত রাখলেন । সুতরাং আমি বিরত থাকলাম । তিনি দ্বিতীয় কড়াটিও বের করলেন। এবারেও তীর দীত ভেঙ্গে গেল। এ কার্য সাধনের পর আমি হযরত তালহা (রাঃ)-এর প্রতি দৃষ্টি নিবন্ধ করি এবং দেখি যে, তার দেহে সত্তরটি যখম হয়েছে। তার অঙ্গুলিগুলোও কেটে পড়েছে । আমি পুনরায় তার সংবাদ নেই। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর যখমের রক্ত চুষে নেন, যেন রক্ত বন্ধ হয়ে যায়। অতঃপর তাকে বলা হয়ঃ কুলকুচা করে ফেল'। কিন্তু তিনি বলেনঃ “আল্লাহর শপথ! আমি কুলকুচা করবো না।' তারপরে তিনি যুদ্ধেক্ষেত্রে গমন করেন । রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যদি কেউ জান্নাতী লোককে দেখতে ইচ্ছে করে তবে যেন এ লোকটিকে দেখে ।' এরূপে তিনি এ যুদ্ধক্ষেত্রেই শহীদ হন ।” সহীহ বুখারী শরীফে রয়েছে যে, রাসূলুল্লাহ সেঃ)-এর পবিত্র মুখমণ্ডল আহত হয়, সামনের দাত ভেঙ্গে যায় এবং মস্তকের শিরক্ত্রাণ পড়ে যায়। হযরত ফাতিমা (রাঃ) রক্ত ধৌত করছিলেন এবং হযরত আলী (রাঃ) ঢালে করে পানি এনে ক্ষতস্থানে নিক্ষেপ করছিলেন। যখন দেখেন যে, রক্ত কোন কোনক্রমেই বন্ধ হচ্ছে না তখন হযরত ফাতিমা (রাঃ) মাদুর পুড়িয়ে ওর ভম্ম ক্ষতস্থানে লাগিয়ে দেন। ফলে রক্ত বন্ধ হয়ে যায় । অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ প্রদান করলেন।' শব্দ ও অক্ষর 4 অর্থে ব্যবহত হয়েছে। যেমন | 4০ ০ (২০৫ ৭১)-এর মধ্যে 4 অক্ষরটি 414 অর্থে ব্যবহৃত হয়েছে। এক দুঃখ তো পরাজয়ের দুঃখ, যখন এটা প্রচারিত হয়ে পড়ে যে, আল্লাহ না করুন রাসূলুল্লাহ (সঃ) শহীদ হয়েছেন। দ্বিতীয় দুঃখ হচ্ছে বিজয়ী বেশে মুশরিকদের পর্বতের উপর আরোহণ, যখন রাসূলুল্লাহ সেঃ) বলছিলেনঃ “তাদের জন্যে এ উচ্চতা বাঞ্ছনীয় ছিল না।" হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ) বলেনঃ 'প্রথম দুঃখ হচ্ছে পরাজয়ের দুঃখ এবং দ্বিতীয় দুঃখ হচ্ছে রাসূলুল্লাহ (সঃ)-এর শহীদ হওয়ার সংবাদ । এ দুঃখ প্রথম দুঃখ অপেক্ষা অধিক ছিল ।' অনুরূপভাবে এক £খ গনীমত হাতে এসেও হাত ছাড়া হয়ে যাওয়ার দুঃখ এবং দ্বিতীয় দুঃখ পরাজয়ের দুঃখ । এরূপভাবে এক দুঃখ স্বীয় ভাইদের শহীদ হওয়ার দুঃখ এবং দ্বিতীয় দুঃখ রাসুলুল্লাহ (সঃ) সম্পর্কে জঘন্য সংবাদের দুঃখ । এরপর আল্লাহ পাক বলেনঃ 'যে গনীমত ও বিজয় তোমাদের হাতছাড়া হয়ে গেল তার জন্যে দুঃখ করো না। প্রবল প্রতাপান্বিত ও মহা সম্মানিত আল্লাহ তোমাদের কার্যাবলী সম্যক অবগত আছেন ।'
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।