Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১৯৪ পারাঃ ৪ মুক্তি নেই।' সে তখন রাসূলুল্লাহ (সেঃ)-এর দিকে অগ্রসর হয়ে একেবারে তার পার্েই এসে পড়ে । সে সময় রাসূলুল্লাহ সৈঃ)-এর নিকট কেউই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার চক্ষুর উপর পর্দা নিক্ষেপ করেন। সুতরাং সে তাকে দেখতেই পায় না। যখন সে বিফল হয়ে ফিরে যায় তখন শাফওয়ান তাকে বিদ্রপ করে। সে তখন বলেঃ “আল্লাহর শপথ! আমি মুহাম্মাদ (সঃ)-কে দেখতেই পাইনি । আল্লাহ তাকে রক্ষা করবেন। আমরা তাকে মারতে পারব না। জেনে রেখো, আমরা চার জন লোক তাকে হত্যা করার দৃঢ় সংকল্প গ্রহণ করি এবং পরম্পর প্রতিজ্ঞাও করে বসি। কিন্তু শেষে অকৃতকার্য হয়ে পড়ি।' ওয়াকেদী রেঃ) বলেনঃ “কিন্তু প্রমাণজনক কথা এই যে, রাসূলুল্লাহ (সঃ)-এর কপালে আঘাতকারী ছিল ইবনে কামইয়্যাহ এবং তার ওষ্ঠে ও দীতে যে আঘাত করেছিল সে ছিল উত্বা ইবনে আবি ওয়াক্কাস। উদ্মুল মুমেনীন হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমার পিতা হযরত আবূ বকর (রাঃ) যখন উহুদের ঘটনা বর্ণনা করতেন তখন তিনি পরিষ্কারভাবে বলতেনঃ “সে দিনের সমস্ত মর্যাদার অধিকারী ছিলেন হযরত তালহা (রোঃ)। আমি ফিরে এসে দেখি যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সৈঃ)-এর জীবন রক্ষার্থে প্রাণপণ যুদ্ধ করছে। আমি বলিঃ “আল্লাহ করেন ইনি তালহা হন! তখন আমি নিকটে গিয়ে দেখি যে, তিনি তালহাই (রাঃ) বটে । আমি তখন আল্লাহ পাকের প্রশংসা করতঃ বলি-ইনি আমারই গোত্রের একজন লোক ।” আমার এবং মুশরিকদের মধ্যস্থলে একজন লোক দগ্ডায়মান ছিলেন এবং তার প্রচণ্ড আক্রমণ মুশরিকদের সাহস হারিয়ে দিয়েছিল। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখি যে, তিনি ছিলেন হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)। তারপরে আমি রাসূলুল্লাহ সেঃ)-এর প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করে দেখতে পাই যে, তার সামনের দাত ভেঙ্গে গেছে এবং চেহারা মুবারক ক্ষত-বিক্ষত হয়েছে এবং কপালে লৌহ বর্মের দু'টি কড়া ঢুকে গেছে । আমি তখন দ্রুত বেগে তার দিকে ধাবিত হই। কিন্তু তিনি বলেনঃ “আবু তালহা (রাঃ)-এর সংবাদ লও 1” আমি চাচ্ছিলাম যে, রাসূলুল্লাহ (সঃ)-এর পবিত্র মুখমণ্ডল হতে কড়া দু'টি বের করে ফেলি। কিন্তু হযরত আবু উবাইদাহ (রাঃ) আল্লাহর কসম দিয়ে আমাকে নিষেধ করেন এবং নিজেই নিকটে এসে হাত দিয়ে বের করতে খুবই কষ্ট অনুভব করেন। কাজেই দাত দিয়ে ধরে একটি বের করেন। কিন্তু এতে তার দীত ভেঙ্গে যায়। তখন আমি পুনরায় চাইলাম যে, দ্বিতীয়টি আমি বের করবো । কিন্তু আবার তিনি আমাকে

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।