৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৯৩ পারাঃ ৪ রাসূলুল্লাহ (সঃ) তার স্কন্ধে আঘাত করেন, এর ফলেই সে কাপতে কাপতে ঘোড়া হতে পড়ে যায়। হযরত ইবনে উমার (রাঃ)-এর বর্ণনা রয়েছে যে, “বাতনে রাবেগ” নামক স্থানে এ কাফিরের মৃত্যু ঘটে । তিনি বলেনঃ একবার শেষরাত্রে এখান দিয়ে গমনের সময় এক জায়গায় এক ভীতিপ্রদ অগ্নিশিখা প্রজ্বলিত দেখি এবং দেখতে পাই যে, একটি লোককে লৌহ শৃংখলে আবদ্ধ করে এ আগুনে ছেচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে তৃষ্তা, তৃষা বলে চিৎকার করছে। অন্য এক ব্যক্তি বলছেঃ “তাকে পানি দিও না। সে আল্লাহর নবী (সঃ)-এর হস্তে নিহত ব্যক্তি। সে হচ্ছে উবাই ইবনে খালফ*। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর সামনের যে চারটি দাত মুশরিকরা উহুদের যুদ্ধে শহীদ করে দিয়েছিল এদিকে ইঙ্গিত করে তিনি বলছিলেনঃ “এ লোকদের উপর আল্লাহ তা'আলার কঠিন অভিশাপ রয়েছে যারা তাদের নবীর সাথে এ ব্যবহার করেছে এবং তার উপরও আল্লাহ পাকের ভীষণ অভিশাপ যাকে তার রাসূল সেঃ) তার পথে হত্যা করেন।' অন্য বর্ণনায় নিম্নরূপ রয়েছেঃ “যারা আল্লাহর রাসূল (সঃ)-এর পবিত্র মুখমণ্ডল ক্ষতবিক্ষত করেছে তাদের উপর আল্লাহ তাআলার ভীষণ অভিশাপ রয়েছে । উত্বা ইবনে আবূ ওয়াক্কাসের হাতে রাসূলুল্লাহ (সঃ)-এর মুখমণুলে এ আঘাত লেগেছিল। তার সম্মুখের চারটি দাত ভেঙ্গে গিয়েছিল । গণগডুদেশও আহত হয়েছিল এবং ওষ্ঠেও আঘাত লেগেছিল । হযরত সা"দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) বলতেনঃ “এ লোকটিকে হত্যা করার যেমন লোভ আমার ছিল অন্য কাউকে হত্যা করার তেমন ছিল না। এ লোকটি অত্যন্ত দুশ্চরিত্র ছিল এবং সারা গোত্রই তার শক্র ছিল। তার দুশ্ঠরিত্রতা ও জঘন্য আচরণের প্রমাণ হিসেবে রাসূলুল্সাহ (েঃ)-এর নিম্নের উক্তিটিই যথেষ্ট। নবী (সঃ)-কে আহতকারীর উপর আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত। মুসনাদ-ই-আবদুর রাষ্যাকে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) তার জন্যে বদদুআ করে বলতেনঃ “হে আল্লাহ! সারা বছরের মধ্যে সে যেন ধ্বংস হয়ে যায় এবং কুফরীর অবস্থায় যেন তার মৃত্যু ঘটে ।” বস্তুতঃ হলোও তাই । সেই দুরাচার কাফির হয়েই মারা গেল এবং জাহান্নামের অধিবাসী হলো । একজন মুহাজির বর্ণনা করেনঃ “উহুদের যুদ্ধের দিন চতুর্দিক হতে রাসূলুল্লাহ (সঃ)-এর উপর তীর বর্ষিত হয়েছিল, কিন্তু যুহরী সেদিন শপথ করে বলেছিলঃ “মুহাম্মাদ (সঃ)-কে দেখিয়ে দাও, সে আজ আমার হাত হতে রক্ষা পেতে পারে না। সে যদি মুক্তি পেয়ে যায় তবে আমার [07১৩
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।